১৭ মার্চ দিনটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় এক দিন। ১৬ বছর আগে পোর্ট অব স্পেনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল দুঃসংবাদকে সঙ্গী করে। ২০০৭-এর ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান মাঞ্জারুল ইসলাম রানা। ২২ বছর বয়সেই তরুণ এই ক্রিকেটারের অকালপ্রয়াণের খবর চলে যায় সুদূর পোর্ট অব স্পেনে। শোককে শক্তিতে পরিণত করতেই যেন এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া শক্তিশালী ভারত হাঁসফাঁস করা শুরু করে। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয়রা। ৪৯.৩ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন গাঙ্গুলী। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন মাশরাফি। রাজিথা ও তিনটি করে উইকেট নিয়েছিলেন রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল। জহির খান, মুনাফ প্যাটেলদের ওপর যেভাবে চড়াও হয়ে খেলছিলেন, বোঝাই যাচ্ছিল না যে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তামিম। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৩ বলে ৫১ রান আসে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। যেখানে জহিরকে ডাউন দ্য উইকেটে তামিমের ছক্কা মারার কথা আজও অনেকের মুখে শোনা যায়। তামিমের পাশাপাশি ফিফটি পেয়েছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৫৩ রান করেন সাকিব। আর তুলির শেষ আচড়টা দেন মুশফিক। ৪৯ তম ওভারের শেষ বলে মুনাফ প্যাটেলকে কভার ড্রাইভ করে বাংলাদেশকে ৫ উইকেটের জয় এনে দেন মুশফিক। ভারত বধের এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মাশরাফি।
বাংলাদেশের ভারত বধের দিন অঘটনের শিকার হয়েছিল পাকিস্তানও। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ডাকওয়ার্থ-লুইস মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল আইরিশরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে