
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গতকাল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দেখে এমন কিছু মনে পড়াই স্বাভাবিক। কারণ, লেস্টারের গ্রেস রোডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচে অস্ট্রেলিয়ার যা সর্বনাশ হওয়ার, সেটা শুরুতেই হয়ে গিয়েছে। এমন অবস্থায় অজি পেসার জন হ্যাস্টিংসের যেন মাথা খারাপ হয়ে গেছে।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া অস্ট্রেলিয়া গতকাল ১১.৫ ওভারে ৭৪ রানে গুটিয়ে গিয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে এখন ২০০-এর বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটছে অহরহ, সেখানে ৭৫ রানের লক্ষ্য নিতান্ত মামুলি। লেস্টারের গ্রেস রোডে পাকিস্তান ম্যাচটি জিতেছে ৭৩ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে। ৪৭ বলে পাকিস্তান যে খেলা শেষ করেছে, তাতে হ্যাস্টিংসের অবদানই বেশি। ইনিংসের অষ্টম ওভারে কাগজে-কলমে করেছেন ৫ বল। কিন্তু তাঁর এই ওভার শেষ করতে দেরি হয়েছে মূলত ১২ ওয়াইড ও একটি নো বলের কারণে।
হ্যাস্টিংসের ওভার খেলতে গিয়ে পাকিস্তানের ওপেনার শোয়েব মাকসুদ যেন বেশি বিরক্তই হয়েছেন। কারণ, প্রত্যেকবার বড় শট খেলার প্রস্তুতি নিলেও ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ করতে ব্যর্থ হচ্ছেন। অস্ট্রেলিয়ার পেসার হ্যাস্টিংসের ডেলিভারিগুলো এমন উল্টাপাল্টা হলে কীভাবে বলে ঠিকভাবে শট করবেন মাকসুদ! লম্বা এই ওভারের মাঝে শারজিল খান একটি চার মেরেছেন।
অদ্ভুতুড়ে ওভারে হ্যাস্টিংস ১৮ বল করলেও ওভারটি শেষ করা সম্ভব হয়নি। এই ওভারে শারজিল-মাকসুদ পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন। তবে সবচেয়ে বেশি চাপটা যে গেছে আম্পায়ারের ওপর দিয়ে। ১২ বার দুই হাত প্রসারিত করে দিয়েছেন ওয়াইডের সংকেত। নো বল, লেগ বাই ও চারের জন্যও তাঁর হাত অনেকবার নাড়াচড়া করতে হয়েছে। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি যে বিব্রত হয়েছেন, সেটা ম্যাচে তাঁর মুখ লুকানো দেখেই বোঝা গেছে।
পাকিস্তানের এমন হেসেখেলে জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাঈদ আজমল। ৩.৫ ওভার বোলিং করে ১৬ রানে পেয়েছেন ৬ উইকেট। ইমাদ ওয়াসিম নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সোহেল তানভীর ও সোহেল খান। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া যখন ৭৪ রানে অলআউট হয়েছে, তখনই যেন লি-হ্যাস্টিংসরা জেতার আশা ছেড়ে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হ্যাস্টিংস যে কী পরিমাণ গুবলেট পাকিয়েছেন, সেটা তো স্পষ্টই। ৫ বল করেই খরচ করেন ১৯ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে