২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবে ১ মার্চ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষের পরই লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে। মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা করেছে। বিপিএল ফাইনালের দিনই শ্রীলঙ্কা দল পৌঁছবে ঢাকায় এবং চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪,৬ ও ৯ মার্চ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি টি-টোয়েন্টি। এরপর ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ও ৩০ মার্চ হবে দুটি টেস্ট। টি-টোয়েন্টি সিরিজের মতো বাকি দুই সংস্করণের কোনো ম্যাচও রাখা হয়নি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্ট দুটি হবে সিলেট ও চট্টগ্রামে।
অন্যদিকে একই সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সিরিজ চলবে মিরপুরে। যদিও নারীদের সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মিরপুরে সাংবাদিকদের আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘ঢাকাতে মেয়েদের খেলাটা আগেই প্রতিশ্রুতি ছিল। সেটা আর সরাইনি। মেয়েদের জায়গা করে দিতে আমাদের খেলা চট্টগ্রামে নিয়ে গিয়েছি।’
উপমহাদেশের উইকেট সাধারণত স্পিনবান্ধব হয়। অন্যদিকে শ্রীলঙ্কাও উপমহাদেশের দল। শ্রীলঙ্কা সিরিজের উইকেট কেমন হবে সে ব্যাপারে কিছু বলেননি ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘মাঠ, উইকেট ভালো। এত চ্যালেঞ্জিং বা সমস্যা হওয়ার কথা না। উইকেট কেমন হবে, বলা ঠিক হবে না। তবে আমরা ঘরের মাঠের সুবিধা নেব। সব দেশই নেয়। আমরা নেব, যেটা আমাদের কাজে দেয়।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে