ক্রিকেট দুনিয়ায় পাপুয়া নিউগিনি (পিএনজি) একেবারে অপরিচিত কোনো নাম নয়। বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারলেও ক্রিকেট মঞ্চে নিয়মিত বিরতিতেই দেখা যায় ওশেনিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রকে। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করা দেশটি এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। প্রথম পর্বের ম্যাচে ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষেও খেলবে প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশটি।
পাপুয়া নিউগিনির ক্রিকেটের কাঠামো গড়ে উঠেছে হানুয়াবাদা নামের একটি উপকূলীয় গ্রামকে ঘিরে, যে গ্রামকে বলা হয় সে দেশের ক্রিকেটের ‘প্রাণকেন্দ্র’। দেশটির জাতীয় দলে খেলা ৫০ শতাংশের বেশি ক্রিকেটারই এসেছেন এই গ্রাম থেকে।
লম্বা সময় স্থানীয়ভাবে ক্রিকেটের চর্চা থাকলেও ওয়ানডের মর্যাদা পেতে পাপুয়া নিউগিনিকে অপেক্ষা করতে হয় ২০১৪ সাল পর্যন্ত। এর আগের পথচলাটা অবশ্য মসৃণ ছিল না। তবে ক্রিকেটের কঠিন পথে বরাবরই দেশটিকে খেলোয়াড় জোগান দিয়ে গেছে হানুয়াবাদা গ্রাম। এই এলাকার মানুষের পাগলামি দেশটিতে ক্রিকেটের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। হানুয়াবাদাতেই হয় দেশটির জনপ্রিয় ক্রিকেট লিগ লিকলিক ক্রিকেট প্রতিযোগিতা।
শুধু এই লিকলিক প্রতিযোগিতাই নয়, হানুয়াবাদা গ্রাম থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা নিয়মিতই স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে থাকেন। প্রতিদিন বিকেলে মাঠ এবং খালি রাস্তায় জমে ওঠে ক্রিকেট ম্যাচের লড়াই। বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের সেই মাঠ ও রাস্তায় নিয়মিতই খেলতে দেখা যায়। এই মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে নতুন খেলোয়াড়ও তৈরি হয়। স্বাভাবিকভাবেই জাতীয় দলে এই গ্রামের প্রতিনিধিত্বও থাকে বেশি। এমনকি পিএনজি জাতীয় দলের অধিনায়ক আসাদ ভালাও এ গ্রাম থেকে উঠে এসেছেন।
ছুটির দিনে গোটা হানুয়াবাদা গ্রামটাই যেন মাঠে এসে জড়ো হয়। এক পাশে সারি সারি গাছ আর অন্য পাশে সমুদ্রের জলরাশি—এর মধ্যে জমে শিশু-কিশোরদের ক্রিকেট লড়াই। এই খুদে ক্রিকেটারদের মধ্য থেকে কেউ কেউ একসময় জাতীয় দলে খেলতে শুরু করে। পিএনজিতে প্রায় ২৫ হাজার স্কুলশিক্ষার্থী আছে, যাদের ৪৮ শতাংশ মেয়ে। শুধু ছেলেদের ক্রিকেটই নয়, এই অঞ্চলের মেয়েদের ক্রিকেটও বেশ অগ্রসর।
অঞ্চলভিত্তিক ক্রিকেটের অগ্রগতি তাদের জাতীয় ক্রিকেটকেও এখন এগিয়ে নিচ্ছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৬ ঘণ্টা আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৭ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৭ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে