বিশ্বকাপ ধরে রাখার মিশনে টুর্নামেন্টে খেলতে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপ ধরে রাখার মতো কোনো পারফরম্যান্সও করতে পারেনি তারা। তাদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ এটি।
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনেক আগেই ছিটকে গেছে ইংল্যান্ড। এবার তাদের চোখ রাঙাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিও। আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পয়েন্ট তালিকায় শীর্ষ আটে থাকতে হবে ইংল্যান্ডকে। এই মুহূর্তে তলানিতে রয়েছে তারা।
বিশ্বকাপের বাকি দুই ম্যাচ জিতলে সুযোগ থাকবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। এমন কঠিন সমীকরণের সময় নেদারল্যান্ডসের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। শেষটা ভালো করার লক্ষ্যে ব্যাটিং নিয়েছেন বলে জানিয়েছেন অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওয়ানডেতে মুখোমুখি হয়ে কোনো ম্যাচ না জেতা নেদারল্যান্ডসের অধিনায়কও চান আজ জিততে।
দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। নেদারল্যান্ডসের একটির পরিবর্তে দুটি করেছে ইংল্যান্ড। সাকিব জুলফিকারের পরিবর্তে ডাচদের একাদশে সুযোগ পেয়েছেন তেজা নিদামানুরু। আর ইংলিশরা মার্ক উড ও লিয়াম লিভিংস্টোনের বদলে হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসনকে নিয়েছে।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে