বৃষ্টি ও ওয়েস্ট ইন্ডিজ—পাকিস্তান চাইলে দুই পক্ষকেই ধন্যবাদ দিতে পারে। ত্রিনিদাদে ভারতের টেস্টে ফল না আসায় দুই পক্ষেরই তো অবদান রয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ড্র হওয়ায় সুখবর পেয়েছে পাকিস্তান।
ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের শেষ দিন ছিল গতকাল। তবে বৃষ্টির বাগড়ায় শেষ দিনে এক বলও মাঠে গড়ায়নি। ৩৬৫ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২ ওভারে ২ উইকেটে ৭৬ রানে। তাতে ড্র হয় দুই দলের সিরিজের শেষ টেস্ট। ২৪ পয়েন্টের মধ্যে ১৬ পয়েন্ট পেয়ে শতাংশের হিসাবে ভারত এখন ৬৬.৬৭। অন্যদিকে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্র শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। গলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাবর আজমের পাকিস্তান। এক ম্যাচের একটিতে জেতায় ১০০ শতাংশ নিয়ে শীর্ষে পাকিস্তান।
অ্যাশেজ দিয়েই শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। পাঁচ ম্যাচের সিরিজে এখন অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে। লন্ডনের ওভালে শেষ টেস্ট শুরু হবে ২৭ জুলাই। আর গতকাল ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট ড্র হলেও ভারত ১-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এখনো কোনো ম্যাচ খেলেনি।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে চলছে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তান ২ উইকেটে করেছে ১৭৮ রান।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে):
পাকিস্তান: ১০০
ভারত: ৬৬.৬৭
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে