
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল অদম্য-অপরাজেয় প্রীতি ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয় মজা। ‘খেলা, খেলা, খেলা’ বলে মিরপুরে পরশু মাইকিং করে নাজমুল হোসেন শান্ত যে গ্রামগঞ্জের পরিচিত দৃশ্যটাই তুলে ধরেছেন। গতকাল ম্যাচ শেষে সেই মজা বেড়ে যায় বহুগুণ। মেহেদী হাসান মিরাজ বনে গেলেন পুরোদস্তুর সাংবাদিক। রসিকতা করতে ছাড়েননি শান্তও।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে অদম্য ও অপরাজেয় দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ ও শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন হলেও সেটা প্রথাগত ছিল না। আড্ডাচ্ছলে হওয়া এই সংবাদ সম্মেলনে হয়েছে অনেক মজা। শান্ত যখন সংবাদ সম্মেলনে কথা বলতে বসলেন, মিরাজ তখন বনে গেলেন সাংবাদিক। শান্তর কাছে মিরাজের প্রশ্ন, ‘আপনি যে বলেছেন অদম্য কমিটির দল। এটা কেন বলেছেন, সেটার ব্যাখ্যা কি দেবেন?’ শান্তর উত্তর, ‘আপনি আসলে দেরিতে এসেছেন। এর উত্তর তো আমি দিয়েছি। আমি আপনাকে বলি। গতকালের (পরশু) যে বিষয়গুলো ছিল, সবই মজা ছিল। তবে আমি এখনো মনে করি আপনারা কমিটির দল।’
শান্ত কমিটির দল বলার পর মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই হে হে করে হেসে দিলেন। অপরাজেয় অধিনায়ক বলেন, ‘এটা আসলে মজা করার জন্যই ছিল। কমিটির দলই তো সুযোগ সুবিধা পেয়েছে। এটা ছিল মূল মজার বিষয়।’ টস হেরে আগে ব্যাটিং করে শান্তর অপরাজেয় ৯ উইকেটে করে ১৬৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন জিশান আলম। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষ্য তাড়ায় ৪৮ রানের মধ্যে মিরাজের অদম্য ২ উইকেট হারিয়ে ফেলে। তবে এবারের বিপিএলে নিলামে কোটি টাকার বেশি দামে বিক্রি হওয়া নাঈম শেখ ৪৪ বলে ৭৬ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত চার বল হাতে রেখে জয় নিশ্চিত করে মিরাজের অদম্য।
বাংলাদেশ অল স্টার্স টি-টোয়েন্টি প্রীতি ম্যাচটা মূলত ছিল ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশন। সন্ধ্যার পর আবুধাবি থেকে মিরপুর শেরেবাংলায় ছড়িয়ে পড়ে মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার আনন্দ। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে আইপিএলে বিক্রি হওয়াটা মোস্তাফিজের প্রাপ্য বলে মনে করেন মিরাজ। এ উপলক্ষে মোস্তাফিজের কাছে ট্রিট চাইবেন বলে জানিয়েছেন শান্ত। ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। সিলেটে শুরু হওয়া বিপিএল শেষ হবে মিরপুরে। শিরোপা নির্ধারণী ফাইনাল ২৩ জানুয়ারি।
আরও পড়ুন:

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচের আগে ফুটবলারদের ‘ভায়াগ্রা’ গ্রহণের চমকপ্রদ খবর ছড়িয়েছে। যদিও ইংল্যান্ড কোচ টমাস টুখেল তা হেসে উড়িয়ে দিয়েছেন।
৫ মিনিট আগে
বলতে গেলে শেষ ভাগে এসে পড়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শেষ হতে বাকি শুধু ১৪ দিন। যে টুর্নামেন্টের জন্য বিশ্ববাসী চার বছর অপেক্ষা করে, যার জন্য এত উন্মাদনা। তবে নকআউট পর্বে এখন যে রোমাঞ্চ ছড়াচ্ছে, তাতে কোন দল জিতবে শিরোপা, তা নিয়ে ফুটবলপ্র
৩৮ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টিনা শেষ ষোলোতে খেলবে মিসরের বিপক্ষে। পরশু আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-মিসর; যা ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে মিসর ফুটবল দলের সদস্যরা ডালাস পুলিশ ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন।
১ ঘণ্টা আগে
শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শুধু প্রতিপক্ষই নয়, ইংল্যান্ডকে লড়তে হবে ২ হাজার ২৪০ মিটার উচ্চতার পাতলা বাতাস, গর্জে ওঠা স্বাগতিক সমর্থক আর বিশ্বকাপে আসতেকার দুর্ভেদ্য ইতিহাসের সঙ্গে
২ ঘণ্টা আগে