বাংলাদেশে ঈদুল আজহা আগামীকাল। তবে বাংলাদেশ ক্রিকেট দলের কি দেশে কোরবানির ঈদ উদযাপন করার সুযোগ আছে? টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা অবস্থান করছেন সুদূর সেন্ট ভিনসেন্টে। প্রবাসে ঈদ উদযাপন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হৃদয়।
ভাই, গরুর দাম কত—কোরবানির গরু কিনে বাসায় ফেরার পথে এই প্রশ্নের সম্মুখীন হননি, এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। এখনো হয়তো অনেকেই গরুর দাম আশেপাশের মানুষজনকে বলতে বলতে বাসায় যাচ্ছেন। কারণ ঈদুল আজহার আগমুহূর্তে বাংলাদেশের পশুর হাটগুলোতে এখনো সরগরম। ঈদের নামাজ শেষে আগামীকাল অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে কোলাকুলি করবেন ও ঈদ উদযাপন করবেন। বাংলাদেশে ঈদ উদযাপনের এমন দৃশ্য খুবই পরিচিত। তবে বাংলাদেশের আগে আজ সেন্ট ভিনসেন্টে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। প্রবাসে ঈদ উদযাপনের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করলেও হৃদয়ের মন যে পড়ে আছে মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লিখেছেন, ‘আত্মত্যাগের ঈদে দূরে আছি পরিবার, সবুজ-শ্যামল গ্রাম এবং দেশ থেকে। মহান আল্লাহপাক এই পবিত্র দিনটি আমার মা-বাবার মুখ দেখা থেকে বঞ্চিত করেছেন। খুব ইচ্ছে হলেও মায়ের কোলে মাথা রাখতে পারছি না। বন্ধুদের সঙ্গে কোলা-কুলি করতে পারছি না। প্রতিবার কোরবানির প্রিয় পশুর মাথায় হাত বুলিয়ে দিই, এবার সেটাও হলো না।’
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় সেন্ট ভিনসেন্টে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালকে হারালেই কোনো সমীকরণ ছাড়া সুপার এইটে উঠবে বাংলাদেশ। তাতে ঈদের আনন্দ যে বহুগুণ বেড়ে যাবে, তা আর না বললেও চলছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে হৃদয় বলেছেন, ‘হয়তো আল্লাহপাক এই ত্যাগটুকুই আমার জন্য কবুল করেছেন। পরবর্তী ম্যাচে জাতীয় সংগীতের লাইনে দাঁড়িয়ে শুধু এতটুকুই মনে পরবেঃ-দেশের দায়িত্বে আছি, এই দায়িত্ব পালনে এ রকম শত শত ত্যাগের জন্য আমি সদা প্রস্তুত। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের দোয়ায় রাখবেন। ঈদ মোবারক।’

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও স্টার বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তা জানা গেছে। প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে,, স্থানীয় অংশীদার নির্ধারিত সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা ও বিশেষ ‘ক্রীড়া কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়েরা। তাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর স্বস্তি এবং আগামীর নতুন স্বপ্নের কথা।
১ ঘণ্টা আগে
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আলোচনা চলছে। কারণ, প্রথমে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও দুই মাস পর আদালত বদলে দেয় রায়। শিরোপা নিয়ে সমস্যার সুরাহা না হতেই ঘটল আরেক ঘটনা। পদত্যাগ করেছন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা।
১ ঘণ্টা আগে
করাচি কিংসের বিপক্ষে ১২৮ রান করেও জয়ের ধারপ্রান্তেই ছিল লাহোর কালান্দার্স। কিন্তু শেষ পর্যন্ত ৫ রান পেনাল্টির কারণে দৃশ্যপট পাল্টে যায়। বল টেম্পারিং এবং ৪ উইকেটের হারের পর নতুন বিতর্ক ঘিরে ধরেছে লাহোরকে। সে বিতর্ক তৈরি করেছেন সিকান্দার রাজা এবং শাহিন শাহ আফ্রিদি।
২ ঘণ্টা আগে