
খেলার মাঝে ঈদ পড়ে যাওয়া নতুন কিছু নয়। বেশি দিন আগের কথা নয়, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও বাংলাদেশ খেলেছিল ঈদের মাঝে। সাকিবদের রোজার ঈদ উদ্যাপন করতে হয়েছিল লন্ডনে। লন্ডনে তবু প্রচুর বাংলাদেশি আছে, কিছুটা হলেও দেশের মতো ঈদ-আমেজ সেখানে মেলে। কিন্তু এই সুদূর ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে কি ঈদের আমেজ মেলে!
নেপালের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি পড়ে গেছে একেবারে কোরবানির ঈদের দিনেই। ছোট্ট দ্বীপ সেন্ট ভিনসেন্টে মুসলমান অধিবাসী আছেনই সাকল্যে এক হাজার। পুরো দ্বীপে একটিই মসজিদ খুঁজে পাওয়া গেল, সেটি অবশ্য স্টেডিয়ামের বেশ কাছেই। বাইরে থেকে একটি ছোট্ট টিনের খুপড়ি ঘর দেখে বোঝারও উপায় নেই এটি মসজিদ। এই মসজিদেই স্থানীয় সময় কাল (সোমবার) সকাল ৭টায় সেন্ট ভিনসেন্টের ঈদের নামাজ আদায় করার ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশ আর সেন্ট ভিনসেন্ট একই দিনে ঈদ উদ্যাপন করবে। বাংলাদেশ দলের প্রথম পরিকল্পনা ছিল, সোমবার সকালেই নামাজ আদায় করবে। কিন্তু সে পরিকল্পনা থেকে তারা সরে এসেছে।
সেন্ট ভিনসেন্টে আজ রোববার সকাল ৭টায় স্থানীয় এক ইমামকে ডেকে এনে হোটেলেই ঈদের নামাজ আদায় করে ফেলেছেন সাকিব-মাহমুদউল্লাহরা। দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের চিন্তাভাবনা ছিল সোমবার সকালে নামাজ আদায় করব। কিন্তু ম্যাচের পরের দিন ফ্লাইট ধরার একটা তাড়া আছে। সেই ফ্লাইট কখন হয়, কে জানে! এই অনিশ্চয়তা থেকে আজ সকালেই আমরা ইমাম ডেকে ঈদের নামাজ আদায় করে ফেলেছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদের নামাজ আদায় করেছি আমরা।’
ম্যাচের আগে ঈদের নামাজ আদায়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতেই টিম ম্যানেজমেন্টের এ সিদ্ধান্ত। আজ যেহেতু ঈদের নামাজ আদায় হয়েছে, দুপুরে বিশেষ ভোজেরও আয়োজন করা হয়েছে টিম হোটেলে। এভাবেই এ দূর প্রবাস সেন্ট ভিনসেন্টে ঈদ উৎসব করল বাংলাদেশ। ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে যাবে যদি আজ রাতে (শুরু স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৭টা , বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা) নেপালকে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করে ফেলে সুপার এইট।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৬ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৯ ঘণ্টা আগে