
ব্রেট র্যান্ডেল নামটা খুব একটা পরিচিত হওয়ার কথাও নয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টি—সব সংস্করণে ৩০টির বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের এখনো নিউজিল্যান্ডের জার্সি পরার সুযোগ হয়নি। সেই র্যান্ডেল আজ নাম লেখালেন ইতিহাসের পাতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিলেন এই কিউই পেসার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেন্ট্রাল ডিসট্রিক্টসনর্দার্ন ডিসট্রিক্টস ম্যাচে ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন র্যান্ডেল। তিনি খেলছেন সেন্ট্রাল ডিসট্রিক্টসের হয়ে। আজ ম্যাচের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন র্যান্ডেল। নর্দার্ন ডিসট্রিক্টসের ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে বোল্ড করে র্যান্ডেলের শুরু। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে তিনি বোল্ড করেন জিত রাভালকে। সেই ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে জো কার্টার, রবি ও’ডোনেল ও ক্রিস্টিয়ান ক্লার্ককে ফেরান র্যান্ডেল। যাঁদের মধ্যে জো কার্টার ও রবি ও’ডোনেল ক্যাচের শিকার হয়েছেন। আর ক্লার্ককে বোল্ড করেন র্যান্ডেল।
৫ বলে ৫ উইকেট নেওয়া র্যান্ডেল ১১ ওভারে ২৫ রানে নিয়েছেন ৭ উইকেট। তাঁর আগুনে বোলিংয়ে নর্দার্ন ডিসট্রিক্টস নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৮২ রানে। ফলোঅনে পড়ে নর্দার্ন ডিসট্রিক্টস দ্বিতীয় ইনিংসে করেছে ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ১৬২ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৩ রানে গুটিয়ে গেছে সেন্ট্রাল ডিসট্রিক্টস।
র্যান্ডেলের আগে পেশাদার ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেওয়ার ঘটনা আগেও রয়েছে। গত বছর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নিয়েছিলেন ৫ বলে ৫ উইকেট। একটি অনূর্ধ্ব-১৯ ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫ বলে ৫ উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের কেলিস এনধলোভু।

রিয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্ট এগিয়ে যেতে রীতিমতো ঘাম ছুটে গেছে বার্সেলোনার। আথলেতিক বিলবাওকে কাতালানরা হারিয়েছে ন্যূনতম ব্যবধানে; ১-০ গোলে। তবে যেভাবেই হোক, জিততে পেরেছেন এটা ভেবেই খুশি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক।
৮ মিনিট আগে
দুজনেই মৃদুভাষী, তিন বা চার লাইনের বেশি কিছু বলেন না। বড় কোনো প্রশ্নেও উত্তর আসে শর্টকার্ট। তাই নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের মিল খুঁজে পান কেউ কেউ। যদিও মোস্তফিজকে সেভাবে অনুসরণ করেন না বলেই জানিয়েছেন আফঈদা।
১৩ মিনিট আগে
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম জনপ্রিয় একটি কবিতার লাইন অনেকেরই জানা। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই লাইনটি আবারও সামনে চলে আসছে। মেহেদী হাসান মিরাজ নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন।
৩৩ মিনিট আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।
১ ঘণ্টা আগে