
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছে, সেখানে জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
উদ্বোধনী জুটি ভাঙাই নয়, আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের বোলিংয়ে হাঁসফাঁস করছে জিম্বাবুয়ে। নাহিদ রানা ও হাসান মাহমুদের বোলিংয়ে ভেঙে গেছে জিম্বাবুয়ের টপ অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করেছে সফরকারীরা। অধিনায়ক ক্রেগ আরভিনের সঙ্গে আরেক অভিজ্ঞ শন উইলিয়ামস ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার বাউন্সার আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ।
বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। এখন সাবধানী ব্যাটিং করছেন উইলিয়ামস ও আরভিন। দুজনেই করেছেন ৪ রান। উইলিয়াম খেলেছেন ৬ বল। আর আরভিন ৯ বল খেলেছেন।

আসিয়ান কাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া তিন নতুন মুখের একজন ফারহান আলী ওয়াহিদ। এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে পরিবারের সবাই বাঙালি বলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পর
১১ ঘণ্টা আগে
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে হতে যাওয়া সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ ঘণ্টা আগে