অনেক দিন ধরেই এশিয়া কাপ নিয়ে ভারতের সঙ্গে মনোমালিন্য চলছে পাকিস্তানের, তা এখনো মেটেনি। অনেক আগে ভারত নিশ্চিত করেছে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাবে না তারা। তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি।
সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এশিয়ার দুই দেশের সমর্থন না পাওয়ায় সর্বশেষ ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজনের কথা জানিয়েছেন শেঠি। ভারতের এক সংবাদমাধ্যমকে এমনটি জানান তিনি। এ নিয়ে এখন পর্যন্ত অন্য দেশ কিংবা ব্যক্তি মন্তব্য না করলেও স্বদেশি রমিজ রাজার তোপের মুখে পড়েছেন পিসিবি সভাপতি।
শেঠির শুধু সমালোচনাই করেননি সাবেক পিসিবি সভাপতি রমিজ। সঙ্গে বর্তমান সভাপতি মানসিকভাবে সুস্থ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ক্রিকেটার বলেছেন, ‘পিসিবি সভাপতির মুখে লর্ডসে এশিয়া কাপ হলে দারুণ হবে এমন শোনার পর আমি হতবাক হয়েছি। তিনি মানসিকভাবে সুস্থ আছেন তো? এশিয়া কাপের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বকাপের আগে যেন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে দলগুলো মানিয়ে নিতে পারে।’
করের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর সংযুক্ত আরব আমিরাতে করতে চাওয়ার বিষয় নিয়েও শেঠির সমালোচনা করেছেন রমিজ। তিনি বলেছেন, ‘তাঁর আরেকটি বিবৃতি নিয়েও আমি রাগান্বিত, করের ঝামেলার কারণে নাকি আরব আমিরাতে আয়োজন করতে চান পিএসএল। অথচ একদিকে বলছেন ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ, অন্যদিকে বলছে পাকিস্তানে পিএসএল হওয়া উচিত নয়। এটার অর্থ কী?’

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে একাদশ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের কৌশল বিবেচনায় নিয়ে দলে কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
৩০ মিনিট আগে
ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর এক মিনিট নীরবতা পালন করলেন আর্জেন্টাইন সমর্থকেরা। তবে সেই আবেগঘন মুহূর্তের পরই তাদের পুরো মনোযোগ চলে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের দিকে। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের লড়াই ঘিরে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের আবহ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির মতো ফুটবলারকে থামানো যে কোনো দলের জন্যই অনেক বড় পরীক্ষা। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই কঠিন চ্যালেঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। আর্জেন্টাইন মহাতারকাকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশল কাজে লাগানোর কথা ভাবছেন তিনি।
২ ঘণ্টা আগে
ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেতে চান দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।
৩ ঘণ্টা আগে