
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল। ৫ দিন আগে ১৫ সদস্যের দলও ঘোষণা করে তারা। শেষ মুহূর্তের ধাক্কা খেয়ে সেই দল থেকে তাদের আনতে হয়েছে ৩ পরিবর্তন।
চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছেন সাকিব জুলফিকার। তিন ক্রিকেটারের পরিবর্তে নেওয়া হয়েছ সেডরিক ডি লাঙ্গে, সেবাস্তিয়ান ব্রাট ও সিকান্দার জুলফিকারকে।
১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। তাঁকে নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘তরুণ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করাটা সবসময় রোমাঞ্চকর। সেডরিক গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং দলে জায়গাটা আদায় করে নিয়েছি। এই সফরে সে আমাদের কী দিতে পারে, সেটা দেখতে মুখিয়ে আছি আমরা। আশা করি, লম্বা এক ক্যারিয়ার অপেক্ষা করছে তাঁর জন্য।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৩০ আগস্ট। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। ডাচদের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলে ৪ টিতে জিতেছে বাংলাদেশ। একমাত্র হারটি ২০১২ সালে ১ উইকেটের ব্যবধানে।
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ড (অধিনায়ক), নোয়াহ ক্রোস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে