
গুঞ্জনটা কদিন ধরেই চলছিল বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্বেও থাকছেন না এই দক্ষিণ আফ্রিকান কোচ। গুঞ্জনটাই সত্যি হয়েছে। টি-টোয়েন্টি দলের সঙ্গে ডমিঙ্গোর না থাকার বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে আজ তাঁর সঙ্গে বৈঠকে বসেন পাপন। বৈঠক শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাসেল ডমিঙ্গো টি-টোয়েন্টিতে থাকছে না। আমরা তাকে ওয়ানডে এবং টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’ সে ক্ষেত্রে প্রধান কোচ ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। প্রধান কোচের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দায়িত্ব সামলাবেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
বিসিবির এই ভাবনাকে ইতিবাচকভাবেই নিয়েছেন ডমিঙ্গো। এশিয়া কাপে প্রধান কোচ না থাকা নিয়ে পাপন বলেছেন, ‘প্রধান কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক তো আছেই। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে পরিকল্পনা দেবে। যদি পরিকল্পনা সে-ই দেয়, তাহলে প্রধান কোচ কী করবে আর। প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’
আগামী চার মাস টি-টোয়েন্টি সংস্করণ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রশ্ন উঠছে এই সময়ে ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্বে থাকা ডমিঙ্গো কী করবেন? এ নিয়ে পাপন বলেন, ‘আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবে। আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। সে (ডমিঙ্গো) আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের। সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। আমাদের ‘এ’ দলের যে খেলা আছে, সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে, সেগুলো দেখতে চায়। যারা নাকি জাতীয় দলে নাই তাদের নিয়ে কাজ করবে।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে