ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন সিকান্দার রাজা। ২০২৪ বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটিং-বোলিংয়ে সমান তালে পারফরম্যান্স করছেন রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড।
বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন রাজা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-এই প্রবাদের সার্থকতা প্রমাণ করে রাজার মতো রাজত্ব করেছেন। উইন্ডহোকে আজ নাইজেরিয়ার দেওয়া ১১১ রানের লক্ষ্য জিম্বাবুয়ে ৩৬ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। ব্যাটিংয়ে ৩৭ বলে ৬৫ রান ও বোলিংয়ে ১৩ রানে ২ উইকেট-দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যানসে হয়েছেন ম্যাচসেরা। বাছাইপর্বে জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছে, প্রতিটিতেই ম্যাচসেরা হয়েছেন রাজা। তাতে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। যার মধ্যে ৫টি টি-টোয়েন্টি ও ২ ম্যাচ ওয়ানডে। দ্বিতীয় স্থানে থাকা কোহলি এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের পয়েন্ট হয়েছে ৬। ৬ পয়েন্ট ও + ২.৩২২ রানরেট নিয়ে পয়েন্ট নিয়ে জিম্বাবুইয়ানরা রয়েছে দুই নম্বরে। তিন ও চার নম্বরে থাকা উগান্ডা ও কেনিয়ার পয়েন্টও ৬। উগান্ডা ও কেনিয়ার নেট রানরেট + ০.৫০৩ ও + ০.৪৮১। এই মুহূর্তে উগান্ডা-কেনিয়ার খেলা চলছে উইন্ডহোকে। আগামীকাল উইন্ডহোকে কেনিয়ার বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।
ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৩ ডিসেম্বর। এরপর ১০ থেকে ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি রয়েছেন ১ বছর ধরে ব্রাত্য। আর আগামীকাল রাজা ম্যান অব দ্য ম্যাচ এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরার সংখ্যাটা নিয়ে যেতে পারবেন ৮ নম্বরে।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচসেরা:
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : ৭ ম্যাচ
বিরাট কোহলি (ভারত) : ৬ ম্যাচ
সাকিব আল হাসান (বাংলাদেশ) : ৫ ম্যাচ
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) : ৫ ম্যাচ
মোহাম্মদ শামি (ভারত) : ৫ ম্যাচ

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে