চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল কেপটাউনে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতের মেয়েরা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনেছে ভারতীয় দল। চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে খেলছেন না স্মৃতি মান্ধানা।
মান্ধানার চোটের বিষয় নিশ্চিত করেছেন ভারতীয় নারী দলের ভারপ্রাপ্ত কোচ ঋষিকেশ কানিকতার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কানিতকার আজ বলেছেন, ‘আঙুলে চোট রয়েছে স্মৃতি এবং এখনো সেরে ওঠার প্রক্রিয়াতেই আছে। আগামীকালের ম্যাচে তাই সে খেলবে না। আঙুল ভেঙে যায়নি। আশা করি, দ্বিতীয় ম্যাচ থেকে সে খেলবে।’
পাকিস্তানের পর ভারতের পরবর্তী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কেপটাউনে ১৫ ফেব্রুয়ারি উইন্ডিজদের বিপক্ষে খেলবে ভারতের মেয়েরা। এরপর ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ভারতীয় নারী ক্রিকেট দল। দুটো ম্যাচই হবে পোর্ট এলিজাবেথে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে