দেশে ফিরতে না পারায় বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে মিরপুর টেস্টে না থেকেও আছেন তিনি। আজ প্রথম দিন শেষেও আলোচনায় সাকিব। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের কথা ঘুরেফিরে এল তাইজুল ইসলামের সংবাদ সম্মেলনেও।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। সকালটা দক্ষিণ আফ্রিকার হলেও দিনটাকে একটুর জন্য হলেও বাংলাদেশের করেছেন তাইজুল। ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারে ১৩ বারের মতো ৫ উইকেট নিয়ে সাকিবের (২৪৬) পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি।
সেই কীর্তির আনন্দ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই। সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই। মানে বিষয়টা এই রকম আর কি। আসলে খেলি তো আমি। সত্যি কথা বলতে কী, কোনো সময় আমার আক্ষেপের কিছুই নাই। আমার ভালো লাগছে আসলে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে। এটা আনন্দের বিষয়, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা, সেটা যে–ই হোক। যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই বলেন, সাকিব ভাই বলেন, মুশফিক ভাই বলেন, রিয়াদ ভাই ছিল—যাঁরাই ছিল আসলে...আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। কিন্তু একটা অভিজ্ঞ খেলোয়াড় থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, যদি তার সঙ্গে আলোচনা করা যায়। আমি চেষ্টা করি ওই জিনিসগুলো করার। যতটুকু নেওয়া যায়। হয়তো বা আমি নিতে পারলেও আমি একটা জুনিয়রকে হয়তো বা শেখাতে পারব। এ জন্য শিখে রাখা।’
ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কিছু না থাকলেও আজ বাংলাদেশের স্কোর নিয়ে কিঞ্চিৎ আক্ষেপ থেকে গেল তাইজুলের। দলের রান কম হয়েছে বলেই মনে করেন তিনি, ‘সত্যি কথা বলতে, রানটা আমাদের একটু কমই হয়েছে। আমরা ২০০/২২০ বা ২৫০ করতাম, তবে আমাদের হাতে ম্যাচটা থাকত। বা এখনো আছে। এখন কী...আমাদের আরও ভালো করতে হবে। ইনশা আল্লাহ, ব্যাটসম্যানরা পরের ইনিংসে ভালো করবে। আমরা কামব্যাক করব।’

আর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা
১২ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে