তালেবান সরকার আফগানিস্তানের নারীদের অধিকার নিশ্চিত করছে না বলে দলটির সঙ্গে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে করে পূর্বনির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আর খেলা হচ্ছে না। আজ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মার্চে আরব আমিরাতে হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করেই সিরিজটি বাতিল করেছে বলে জানিয়েছে সিএ। দেশটির ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবানের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নারী ও মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করেছে।’
সিএ বিবৃতিতে আরও জানিয়েছে, ‘আফগানিস্তানসহ পুরো বিশ্বে পুরুষ ও নারীদের খেলার উন্নয়নে সমর্থন করে সিএ। দেশটির নারী ও মেয়েদের অবস্থার উন্নতির জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।’ সিদ্ধান্ত নিতে সমর্থন দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছে সিএ।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল এবারই প্রথম এমনটা নয় অস্ট্রেলিয়ার। অতীতেও করেছে দলটি। একই কারণে ২০২১ সালের নভেম্বরের একমাত্র টেস্ট বাতিল করেছিল তারা।
এবারের সিরিজটি আইসিসির সুপার লিগের অংশ হওয়ায় পুরো ৩০ পয়েন্ট পাবে আফগানিস্তান। আইসিসির নিয়মে আছে, যে দল সিরিজ বাতিল করবে, তার পুরো পয়েন্ট প্রতিপক্ষ দল পাবে। এতে অবশ্য এ বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার কোনো সমস্যাও হবে না। কেননা, দলটি আগেই অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ভারত সফর শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজটি খেলার কথা ছিল দলটির। সিএর ঘোষণায় সিরিজটি আর হচ্ছে না।
২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ও মেয়েদের খেলাধুলা, পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে