
আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বোকা বানাতে তাঁর জুড়ি মেলা ভার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসাও বেশ প্রশংসিত। তবে আফগান এই ক্রিকেটারকে এক সময় ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দুই দল আফগানিস্তান ছেড়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে।
‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু ফ্রিডম’ নামে আত্মজীবনীমূলক বইয়ে রশিদ উল্লেখ করেছিলেন, ভারত-অস্ট্রেলিয়া তাঁকে নাগরিকত্ব দিয়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল। কয়েক বছর আগে ভারতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় এক কর্মকর্তা তাঁকে জানান, বোর্ডের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলতে চান। তখন রশিদকে বলা হয়েছিল, ‘আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি চাইলে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে পারেন।’ তাঁকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পাশাপাশি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছ থেকেও নাগরিকত্বের প্রস্তাব রশিদ পেয়েছিলেন বলে তাঁর আত্মজীবনীমূলক বইয়ে উল্লেখ করেন। তবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আফগানিস্তান ছাড়েননি তিনি। আফগান লেগস্পিনার বলেন, “আমি অস্ট্রেলিয়া এবং ভারত—দুই দেশের কাছ থেকেই (নাগরিকত্ব ও খেলার) এমন প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি তাদের বলেছিলাম, ‘আমি যদি আমার নিজের দেশের হয়ে খেলতে না পারি, তাহলে অন্য কোনো দেশের হয়েও খেলব না।’’
২০১৮ সালেও রশিদের নাগরিকত্ব নিয়ে ক্রিকেট বিশ্বে শোরগোল পড়েছিল। এক ম্যাচে ব্যাট-বলে অতিমানবীয় পারফরম্যান্সের পর সামাজিক মাধ্যমে তাঁকে নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলেন অনেক বিদেশি ভক্ত। তখন আফগানিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রশিদ তাঁদের দেশের গর্ব এবং তাঁকে হারানোর প্রশ্নই ওঠে না।
আত্মজীবনীমূলক বইয়ে শুধু নাগরিকত্বের প্রস্তাবই নয়। উঠে এসেছে রশিদের শৈশবের সংগ্রামের গল্পও। অনূর্ধ্ব-১৯ দলে জায়গা না পাওয়া থেকে শুরু করে শত বাধা পেরিয়ে বিশ্বসেরা টি-টোয়েন্টি বোলার হয়ে ওঠার গল্প লিখেছেন আফগান তারকা লেগস্পিনার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে