
খবরটা বেশ বিস্ময়করই বটে! প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বছরের পর বছর সাকিব আল হাসান ছিলেন আইসিসির র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সেই সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেলেন ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের আম্পায়াররা।
গত সেপ্টেম্বরে ভারত সফরের ঠিক আগে কাউন্টিতে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে সেই চার দিনের ম্যাচে তেমন কিছু করতে না পারলেও সাকিব ৬০ ওভার বল করে শিকার করেছিলেন ৯ উইকেট। মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস আর স্টিভ ও’শাগনেসি। তাঁরা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে রিপোর্ট করেছেন। সাকিবকে এখন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আইসিসি-স্বীকৃত ইংল্যান্ডের কোনো ল্যাবে।
নাম প্রকাশ না করার শর্তে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, ‘ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। তবে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত তাঁর খেলতে বাধা নেই। এ মুহূর্তে আমরা চেষ্টা করছি, তাঁর সঙ্গে আলাপ করে একটা ল্যাব ঠিক করতে। পরীক্ষাটা হতে পারে এ মাসেই।’
বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাব দেননি। ইসিবি সাকিবকে জানালেও সরাসরি বিষয়টি জানায়নি বিসিবিকে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, বিষয়টি তাঁরা জানেন না। আর ঘটনাটা যদি কোনো বোর্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটে থাকে, তাদের আনুষ্ঠানিকভাবে জানানোর কথাও নয়। আন্তর্জাতিক ক্রিকেট হলে এক বোর্ড আরেক বোর্ডকে জানাত।
পরশু থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজে। কদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিব নিজ থেকেই এ সিরিজ খেলতে চাননি।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৭ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে