
পাকিস্তান ক্রিকেট দলের নানা অনিয়ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক কোচ গ্যারি কারস্টেন। পাকিস্তান দলের দায়িত্বে থাকার সময় হস্তক্ষেপের মুখে পড়তে হয়েছে বলে জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। মূলত এ জন্যই মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তিনি।
২০২৪ সালের এপ্রিলে সাদা বলের কোচ হিসেবে কারস্টেনকে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মাত্র ছয় মাস যেতেই পদত্যাগ করেন তিনি। সে সময় দায়িত্ব ছাড়া নিয়ে কিছু না বললেও লম্বা সময় পর পাকিস্তান ক্রিকেটে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন কারস্টেন।
কারস্টেনের দাবি, পাকিস্তান দলে কোচ হিসেবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ খুবই কম। কোচদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন বিভিন্ন বোর্ড কর্তারা, যেটা কোচদের কাজকে অনেক কঠিন করে তোলে। তা ছাড়া দল প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করলে কোচদের জন্য ছিল শাস্তিমূলক ব্যবস্থা। তাতে হিতে বিপরীত হতো বলে জানালেন তিনি।
শনিবার টকস্পোর্ট ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে কারস্টেন বলেন, ‘সবচেয়ে বেশি যেটা আমাকে অবাক করেছে, তা হলো হস্তক্ষেপের মাত্রা। এর আগে আমি কখনো এতটা দেখিনি। এটা কি আমাকে অবাক করেছে? ঠিক জানি না, তবে বিষয়টা ছিল বেশ গুরুতর। বাইরের এই লাগাতার হস্তক্ষেপের কারণে একজন কোচের জন্য খেলোয়াড়দের নিয়ে কাজের একটি পরিষ্কার পরিকল্পনা দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। সব সময় বাইরে থেকে একটা চাপ, একটা আওয়াজ থাকে। পারফরম্যান্স খারাপ হলেই শাস্তিমূলক ব্যবস্থা—সব মিলিয়ে বিষয়টা ছিল কঠিন।’
কোচদের সঙ্গে অবিচার নিয়ে কারস্টেন বলেন, ‘দল ভালো না খেললে সবচেয়ে সহজ টার্গেট হয়ে যান কোচ। তখন বলা হয়—কোচকে বাদ দাও, কিংবা কোচের ওপর বিধিনিষেধ চাপাও। কিন্তু আমার মতে এটা উল্টো ফল দেয়। তাহলে কোচ নিয়োগ দেওয়ারই বা মানে কী?’
পিসিবি কর্তাদের প্রতি অভিযোগ থাকলেও পাকিস্তানের খেলোয়াড়দের প্রশংসা করেছেন কারস্টেন, ‘আমি সত্যিই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উপভোগ করেছি। যেকোনো সংস্কৃতির পেশাদার ক্রিকেটাররা দারুণ মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি, একসঙ্গে কাজ করতে ভালোবাসি। ভাষাগত কিছু বাধা থাকলেও ক্রিকেটের ভাষা সবারই একই। মাঠের কথা আমরা সহজেই বুঝে নিতে পারি। তাই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে আমি দারুণ আনন্দ পেয়েছি।’

তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে অতিথিরা গুটিয়ে গেছে মাত্র ৫৪ রানে। প্রথম ইনিংসে মান বাঁচানো সংগ্রহে অবদান আছে তাইজুলের। টপঅর্ডার এবং মিডলঅর্ডারদের ব্যর্থতার পর শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে হাল ধরেন
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শেষ হয়েছে সোয়া দুই দিনেই।
২ ঘণ্টা আগে
ফুলহামের মূল দলে অভিষেকের পর এবার সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। ফুলহাম আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফারহানকে ধারে পাঠানোর বিষয়টি নিশ্চিত
১১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর
১৩ ঘণ্টা আগে