
গতবার ফাইনালে খেলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। যাদের কাছে হেরে সেবার শিরোপাবঞ্চিত হয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল, সেমিফাইনালে সেই পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাহলে এবার কী ভাগ্যে শিকে ছিঁড়বে বাংলাদেশের!
শিরোপা জিততে হলে আজ ফাইনালে হারাতে হবে প্রতিপক্ষ ভারতীয় নারী ‘এ’ দলকে। যারা সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে। শেষ চারে শ্রীলঙ্কাকে হারাতে যিনি বড় ভূমিকা রেখেছিলেন, সেই বৃন্দা দিনেশ বাংলাদেশের শিরোপার পথে বড় হুমকি। ১৫২ রান নিয়ে টুর্নামেন্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। দলের হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন রাধা যাদব। আর বাংলাদেশের পক্ষে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ফাহিমা খাতুন; করেছেন ৮৯ রান। সর্বোচ্চ উইকেট শিকারি সানজিদা আক্তার মেঘলা; নিয়েছেন ৭ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ২০ বলে ৪২ রান করেছিলেন বৃন্দা দিনেশ। ব্যাংককের তার্দথাই ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া আজকের ফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দলকে জিততে হলে ভারতীয় দলের বিপক্ষে বৃন্দা দিনেশের মতো ব্যাটিং করতে হবে দলের কাউকে না কাউকে। তবে আজকের ফাইনালে দল হিসেবে খেলেই সাফল্য পেতে চায় বাংলাদেশ। ফাইনালে আগে ফাইনাল নিয়ে সানজিদা আক্তার মেঘলা বললেন, ‘আমরা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছি এবং সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছি। একটা দল হিসেবে পারফর্ম করেই আমরা এত দূর উঠে এসেছি। ফাইনালে ভারতের বিপক্ষে দল হিসেবেই খেলতে চাইব আমরা।’
ফাইনালের আগে দেশের মানুষের কাছে দোয়াও চাইলেন মেঘলা, ‘দল হিসেবে এবং পরিস্থিতির চাহিদার সঙ্গে মানিয়ে পারফর্ম করতে চাই আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বয়স দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে যে মাপা যায় না, সেটা এখন অনেক পুরনো কথা। ৪১ এ পা দিলেও যেন থামার নাম নেই এই ফরোয়ার্ডের। মাঠে নামলেই গোল করাকে নিয়মে পরিণত করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আরও একবার নিজের জাত চেনালেন রোনালদো।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এসএলএস) শিরোপা জিতে বেশ নির্ভার ছিল ইন্টার মায়ামি। লম্বা বিরতির পর আজ সকালে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ফ্লোরিডার ক্লাবটি। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসিদের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।
২ ঘণ্টা আগে
লা লিগায় অঘটনের সাক্ষী হলো রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে ওসাসুনার মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড চ্যাম্পিয়নরা। শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির কাছে হারের জন্য নিজেদের বাজে পারফরম্যান্সকে দায়ী করেছেন রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া।
২ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে দুবার বড় সাফল্য পাওয়ার পর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে নিজেদের ঝলক দেখাতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বাফুফে ভবনে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দলের প্রস্তুতি, প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে