তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে দেশটিতে। সেটি নিয়ে শঙ্কায় ছিল প্রতিবেশী দেশ পাকিস্তানও।
ভয়াবহ পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হলো। সংকটাপন্ন পরিস্থিতি ও ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় এনে স্থগিত করে দেওয়া হলো সিরিজ।
সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার হাম্বানটোটায় মুখোমুখি হওয়ার কথা ছিল রশিদ খান-বাবর আজমদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিরিজটি অনির্দিষ্টকালের জন্য পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বলেন, ‘ক্রিকেটারদের মানসিক অবস্থা মাথায় রেখে সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দুই পক্ষের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও (এসএলসি) আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাঁদের এই সিদ্ধান্ত সম্পর্কে আইসিসিও অবগত বলে জানিয়েছেন তিনি।
হামিদ বলেন, ‘সোমবার সন্ধ্যায় পিসিবির সঙ্গে আলোচনায় আমরা সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পিসিবি তাতে সম্মতি জানিয়েছে। তারা আমাদের সহযোগিতারও আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার বোর্ডও। আইসিসিকেও জানিয়েছি, ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে