Ajker Patrika

শুধু রবিনই নন, বাজে এই রেকর্ডে আছেন গেইল-আফগান ক্রিকেটারও

ক্রীড়া ডেস্ক    
শুধু রবিনই নন, বাজে এই রেকর্ডে আছেন গেইল-আফগান ক্রিকেটারও
টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক মেরেছেন মাহফিজুল ইসলাম রবিন। ছবি: বিসিবি

কত আশা নিয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। অভিষেক ইনিংস স্মরণীয় করে রাখার স্বপ্ন নিশ্চয়ই ছিল। কিন্তু সেই সুযোগ আর পেলেন কই। মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হয়ে বাজে এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

জোহানেসবার্গে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমেছেন তানজিদ হাসান তামিম ও রবিন। যার মধ্যে ইনিংসের প্রথম বলটা খেললেন রবিন। কাগিসো রাবাদার বলে খোঁচা দিতে গিয়ে গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন রবিন। তাতে টেস্ট অভিষেকে গোল্ডেন ডাকে আউট হওয়া পঞ্চম ব্যাটার হলেন রবিন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক, আফগানিস্তানের আবদুল মালিক ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকেই নিজের প্রথম বলে আউট হয়েছেন।

যে পাঁচ ব্যাটার টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক মেরেছেন, তাঁদের মধ্যে গেইল ব্যতিক্রম। ২০০০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি প্রথম ইনিংসে করেন ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে তিনি মেরেছেন গোল্ডেন ডাক। দুইবারই তিনি নামেন তিন নম্বরে। আর রবিন, কুক, গ্যারিক, মালিক প্রত্যেকেই একেবারে টেস্টে ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন।

টেস্ট অভিষেকে এখন পর্যন্ত পাঁচ ব্যাটার গোল্ডেন ডাক মেরেছেন। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
টেস্ট অভিষেকে এখন পর্যন্ত পাঁচ ব্যাটার গোল্ডেন ডাক মেরেছেন। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

রবিন গোল্ডেন ডাক মারলেও আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৬৭ রান করেছেন। তবে তামিম আউট হওয়ার পর মুশফিকুর রহিম বিদায় নিয়েছেন। রবিনের মতো মুশফিকও মেরেছেন গোল্ডেন ডাক। আরেক টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক শূন্য রানে আউট হয়েছেন। তবে তিনি খেলেছেন ৭ বল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৪ ওভারে ৫ উইকেটে ২৭৩ রান করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ৯৪ রানে ব্যাটিং করছেন। লিটন দাস ৮২ রানে অপরাজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত