
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যায়ে এসে পড়েছে। টুর্নামেন্ট শেষ হতে বাকি কেবল তিন ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার এইটে রিজার্ভ ডে না থাকলেও নকআউট পর্বে থাকছে রিজার্ভ ডে। যার মধ্যে ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যে দর্শকদের আগ্রহ বেশি, সেটা না বললেও চলছে। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ঝামেলায় পড়বে ভারত।
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নকআউট পর্ব। প্রথম সেমিফাইনালের পর দিনই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। রিজার্ভ ডে থাকা সত্ত্বেও যদি দুই সেমিফাইনাল পরিত্যক্ত হয়, তাহলে সুপার এইটে গ্রুপে শীর্ষে থাকা দুই দল উঠে যাবে ফাইনালে। এমনটা হলে ভারতের ফাইনাল খেলা হবে না। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। কারণ, সুপার এইটের এক নম্বর গ্রুপ থেকে শীর্ষে থেকে শেষ করে প্রোটিয়ারা। আর দ্বিতীয় গ্রুপে সবার ওপরে ছিল ইংল্যান্ড।
সেমিফাইনাল ও রিজার্ভ ডের নিয়ম
সাধারণত টি-টোয়েন্টিতে ফল আনতে দুই ইনিংসের পাঁচ ওভার করে খেলা প্রয়োজন। সেটা আইসিসি ইভেন্টের গ্রুপ পর্ব ও লিগ পর্বের জন্য প্রযোজ্য। তবে আইসিসির নকআউট পর্বের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন। দুই ইনিংসের কমপক্ষে ১০ ওভার করে খেলা প্রয়োজন।
নির্ধারিত দিনে সেমিফাইনাল পুরোপুরি শেষ করা না গেলে ৯০ মিনিট বাড়িয়ে দেওয়া হবে। যদি বৃষ্টির বাগড়ায় সেদিন খেলা শেষ করা সম্ভব না হয়, ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডের দিন বাড়তি ১২০ মিনিট থাকছে। নির্ধারিত দিনে খেলা যতটুকুর পর থেমে যাবে, রিজার্ভ ডেতে বাকি অংশ থেকে খেলা হবে। আর নির্ধারিত দিনে যদি এক বলও খেলা না হয়, তাহলে শূন্য থেকে শুরু হবে রিজার্ভ ডের খেলা। সুপার ওভারের ক্ষেত্রে পর্যায়ক্রমে চলতে থাকবে যতক্ষণ না ফল আসে। যদি মুষলধারে বৃষ্টির কারণে খেলা মাঠেই না গড়ায় সেক্ষেত্রে সুপার এইটের পয়েন্ট টেবিল দেখে ফাইনালিস্ট নির্ধারিত হবে।
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, ভারত-ইংল্যান্ড দুটি সেমিফাইনালই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। তবে আবহাওয়ার পূর্বাভাসে কোনো ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা নেই। ৪ মার্চ কলকাতা ও ৫ মার্চ মুম্বাইয়ে বৃষ্টির বাগড়ায় ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ফল আসবে না বলে ধরে নেওয়া যায়।
এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। এরপর গায়ানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ৬৮ রানে জিতে ইংলিশদের বিপক্ষে প্রতিশোধ নেয় ভারত। এই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে ভারত।

নাহিদ রানা যেখানে শেষ করেছেন, শুরুটা সেখান থেকেই করলেন তানজিদ হাসান তামিম। মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পুরো আলো কেড়ে নিলেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার। নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলির মতে এই দুই ক্রিকেটারের কাছেই তাঁরা হেরে গেছেন।
১০ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সার, কখনোবা লেংথের পরিবর্তন—ব্যাটারদের ভড়কে দিতে যা যা করা দরকার, সবটাই করছেন নাহিদ রানা। যে রানা তাঁর ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডে মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট, তিনি গত দুই মাসে দুইবার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছেন।
১১ ঘণ্টা আগে
চুক্তির শর্ত ভঙ্গ করে মাঝপথে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় শাস্তি পেয়েছেন মুখে পড়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। লঙ্কান এই তারকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে করে ২০২৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
১১ ঘণ্টা আগে
সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার। কিউইরা হুংকার দিয়েছে সিরিজ জয়ের। রানা তাই নির্লিপ্ত হাসিতে বললেন, ‘মুখে ক্রিকেট খেলা হয় না, খেলতে হয় মাঠে।’ মিরপুরের ২২ গজ আজ রানার সেই কথারই সাক্ষ্য দিল।
১১ ঘণ্টা আগে