অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়েছে দ্রুত খেলা শেষ করতে পারলেই যেন বেঁচে যান! বিশ্বকাপের মতো এক মঞ্চে ১৫ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হওয়ার পর মাহমুদউল্লাহদের দিকে ছুটছে সমালোচনার বাণ।
টেস্ট খেলুড়ে এক দলের এমন হতশ্রী ব্যাটিং দেখে ক্ষোভটা সামলাতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহও। গতকাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পর ফক্স স্পোর্টস চ্যানেলকে বিখ্যাত ওয়াহ ‘যমজ’ ভাইদের ছোটজন বলেছেন, ‘লজ্জা হওয়ার মতো ব্যাটিং। এটা বিশ্বকাপ। আপনি তৃতীয় শ্রেণির ক্রিকেটেও এমন ব্যাটিং দেখবেন না। বাংলাদেশের ব্যাটাররা ব্যাট হাতে কিছুই করতে পারেনি।’
শুধু অস্ট্রেলিয়াই নয়, আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৮৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশই একমাত্র দল, যারা পরপর দুই ম্যাচে ১০০ রানের কমে অলআউট হয়েছে। এক বছরে চারবার ১০০ রান করতে না পারার লজ্জাটাও মাহমুদউল্লাহদের।
কাল বাংলাদেশের ব্যাটিং দেখে তির্যক সব মন্তব্যই করেছেন ক্রিকেট বিশ্লেষকেরা। ক্রিকেট লেখক লরেন্স বুথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ এখন বিধ্বস্ত এক দল।’ সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইক আথারটন বলেছেন, ‘বাংলাদেশকে দেখে মনে হচ্ছে ভীষণ রকম আত্মবিশ্বাসের অভাব।’ আরেক ইংলিশ ক্রিকেটার মার্ক নিকোলাসের মন্তব্য, ‘এক দমই বিশ্বাস হওয়ার মতো না!’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে