
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। লর্ডসে গতকাল অজিদের কাঁদিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই শিরোপা জয়ে আইসিসির শিরোপা জয়ে ২৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে প্রোটিয়াদের।
২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার। যা ২৬ কোটি ২৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলই শুধু নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর অ্যাকাউন্টেও ঢুকছে কাড়ি কাড়ি টাকা। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত তৃতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার (১৭ কোটি ৫১ লাখ টাকা)। এই চক্রে সাত নম্বরে থেকে শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭৬ লাখ টাকা।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ দলের মধ্যে বাংলাদেশের নিচে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার। যা ৫ কোটি ৮৪ লাখ টাকা। আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (৭ কোটি ৩০ লাখ টাকা)। আর সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে চার, পাঁচ ও ছয় নম্বরে থেকে শেষ করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হয়েছে তিনটি। তিনবারই ৯টি করে দল অংশ নিয়েছে। তিনটি টুর্নামেন্টেরই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সেই তুলনায় ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে।
গলে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শুরু করবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ।
| অবস্থান | টাকা | |
|---|---|---|
| দক্ষিণ আফ্রিকা | চ্যাম্পিয়ন | ৪৩ কোটি ৭৯ লাখ |
| অস্ট্রেলিয়া | রানার্সআপ | ৪৩ কোটি ৭৯ লাখ |
| ভারত | তৃতীয় | ২৬ কোটি ২৭ লাখ |
| নিউজিল্যান্ড | চতুর্থ | ১৪ কোটি ৫৯ লাখ |
| ইংল্যান্ড | পঞ্চম | ১১ কোটি ৬৮ লাখ |
| শ্রীলঙ্কা | ষষ্ঠ | ১০ কোটি ২২ লাখ |
| বাংলাদেশ | সপ্তম | ৮ কোটি ৭৬ লাখ |
| ওয়েস্ট ইন্ডিজ | অষ্টম | ৭ কোটি ৩০ লাখ |
| পাকিস্তান | নবম | ৫ কোটি ৮৪ লাখ |

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে