
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের আয়েশি জয়। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েছে কিউইরা। নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কনরা একের পর এক বল সীমানাছাড়া করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৩ উইকেটে ২৬৪ রান করেছে বাংলাদেশ। অঙ্কন ৭৩ রানে ব্যাটিং করছেন। সোহান ৮২ বলে ৮১ রানে অপরাজিত।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।
বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। চতুর্থ উইকেটে এরই মধ্যে অঙ্কনের সঙ্গে ১৬৭ রানের জুটি গড়ে ফেলেন সোহান।

সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজেই যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১১ মিনিট আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২৮ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান নারী ফুটবল প্রতিযোগিতা চলাকালে ইরানের নারী ফুটবল দলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দলের পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার পর অন্য সদস্যদের দেশে ফেরার প্রস্তুতির সময় এক খেলোয়াড়কে জোর করে বাসে তোলার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে