ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।
পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’
তবে ম্যাচের সময় নাসুমের উদ্যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্যাপন করেন নাসুম।
ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩৪ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
১ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে