Ajker Patrika

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দর্শকদের সেলফি তোলার হিড়িক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৫: ৪৮
পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দর্শকদের সেলফি তোলার হিড়িক
ভারতীয় ভক্ত-সমর্থকদের সঙ্গে সেলফি তুলছেন শহীদ আফ্রিদি। ছবি: ফেসবুক

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতা অনেক দিনের। দুই দেশের রাজনৈতিক শত্রুতার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপরও। জাতীয় পর্যায়ে তো বটেই, এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচেও দেখা হচ্ছে না ভারত-পাকিস্তানের। তবে যে ভক্ত-সমর্থকেরা ক্রিকেটকে ভালোবাসেন পাগলের মতো, তারা তো আর রাজনীতির জটিল হিসেব বোঝেন না।

ডব্লিউসিএলের এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে। এই দেশেই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রবাসীদের সংখ্যা অনেক বেশি। আর উপমহাদেশের মানুষ যে কতটা ক্রিকেটপাগল, সেটা না বললেও চলছে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শহীদ আফ্রিদি গত রাতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, আফ্রিদি মোবাইল ক্যামেরা দিয়ে সেলফি তুলছেন ভক্ত-সমর্থকদের সঙ্গে। সেই ভক্ত-সমর্থকদের গায়ে ভারতের জার্সি। আফ্রিদি সেলফি তোলার পর আরও অনেকেই ক্যামেরা তাঁর দিকে বাড়িয়ে দিয়েছেন।

ভক্ত-সমর্থকদের এমন ভালোবাস দেখে মুগ্ধ আফ্রিদি। তাঁর মতে দুই দেশের রাজনৈতিক বৈরিতাকেও যেন ছাড়িয়ে যাচ্ছে ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তানি অলরাউন্ডার লিখেছেন, ‘রাজনীতিকে ছাপিয়ে গেছে দর্শকদের উল্লাস। ভক্ত-সমর্থকেরা বিভিন্ন জার্সি পরতে পারেন। তবে ক্রিকেট ও লিজেন্ডসরা সবাইকে এক করেছে।’ আফ্রিদির এই ভিডিওতে ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমলকেও দেখা যাচ্ছে। রিয়াজ-আজমলদের সঙ্গেও ভারতীয় ভক্ত-সমর্থকেরা সেলফি তুলেছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ এজবাস্টনে হতো ডব্লিউসিএলের ভারত-পাকিস্তান সেমিফাইনাল। কিন্তু ভারত ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায়। তাতে পাকিস্তান উঠে যায় ফাইনালে। এর আগে এই এজবাস্টনে ২০ জুলাই হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান লিগ পর্বের ম্যাচ। কিন্তু ম্যাচের আগের দিন হঠাৎই শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। ধাওয়ান সতীর্থদের মেইল করেছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। সরাসরি না বললেও এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড প্রভাব ফেলেছে, সেটা না বললেই।

পেহেলগাম হত্যাকাণ্ড ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ককে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। অনেকেই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৫ এশিয়া কাপের সূচি প্রকাশের পর চলছে ‘যুদ্ধ’। কারণ, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ভারত-পাকিস্তান পড়েছে এক গ্রুপে এবং ভারতের সাবেক ক্রিকেটাররা এই ম্যাচ চাচ্ছেন না। তবে কাগজে-কলমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজক হলেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা সম্ভব না। যদি ভারত ম্যাচ বয়কট করে, তাহলে পাকিস্তান ওয়াকওভার পেয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত