মিরপুরে মারুফা আক্তার-রাবেয়া খানদের বোলিংয়ে দিগ্ভ্রান্ত ভারতের ব্যাটিং লাইনআপ। ৬১ রানে তুলতেই সফরকারীরা হারিয়েছে ৫ উইকেট। জিততে হলে ভারতকে করতে হবে ২৭ ওভারে আরও ৯৩ রান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে হলে বাংলাদেশের বোলারদের এর আগেই বাকি ৫ উইকেট ফেলতে হবে। দীপ্তি শর্মা ৫ ও আমানজত কৌর রানের খাতা খোলার অপেক্ষায় আছেন। ৫ বাকি ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরাতে হবে।
এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। সকাল থেকে মিরপুরের আকাশে ছিল মেঘের আনাগোনাও। ইনিংসের ১৬তম ওভারে বৃষ্টি নেমেই পড়ল। ১ ঘণ্টার বেশি সময় বৃষ্টির পর খেলা আবারও শুরু হয়, তবে ডিএল মেথডে ম্যাচের পরিধি ৬ ওভার কমিয়ে নির্ধারণ হয় ৪৪ ওভারে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৫২ রান। বৃষ্টি আইনে ১ রান বেড়ে হয় ১৫৩ রান। শরীর খারাপ হওয়ায় ব্যাটিংয়ে করতে পারেননি স্বর্ণা আক্তার। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউ সেভাবে লড়তে পারেননি।
পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশকে ১৪ রানের বেশি তুলতে দেয়নি ভারতের বোলাররা। ওপেনার শারমিন আক্তার ১৮ বল খেলে কোনো রান করেই ড্রেসিংরুমে ফেরেন। আরেক ওপেনার মুরশিদা খাতুন ৩০ বলে ১৩ রানে আউট হন।
তৃতীয় উইকেটে জ্যোতি ও ফারজানা হক পিংকি বাংলাদেশের রানের চাকা সচল করে চ্যালেঞ্জিং স্কোরের আভাস দিয়েছিলেন। কিন্তু ইনিংসের ২১তম ওভারে আমানজত কৌর ফারজানাকে ফিরিয়ে ভারতকে ব্রেকথ্রু এনে দেন। ৪৫ বলে ২৭ রান আসে ফারজানার ব্যাট থেকে। তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি ও ফারজানা।
এরপর নেমে রিতু মণিও ফেরেন ৮ রানে। ৩১তম ওভারে এলবিডব্লুতে আমানজত ফেরান জ্যোতিকেও। ৬৪ বলে ৩৯ রান করেন বাংলাদেশের অধিনায়ক। পরে সুলতানা খাতুনের ১৬, রাবেয়া খানের ১০ ও ফাহিমা খাতুনের ১২ রানের ইনিংসের সৌজন্যে ১৫০ পার করে বাংলাদেশ।
অভিষেক ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের পেসার আমানজত কৌর। ৯ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দেবিকা বৈদ্য নিয়েছেন ২ উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে