২০১৫ সালে অক্সফোর্ড ডিকশনারি একটি ইমোজিকে (তালিকায় প্রথমটি) তাদের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ মনের ভাব প্রকাশে ইমোজি এখন শব্দের মতোই, কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ। এসব নেটিজেনদের ভালোই জানা।
তারকা খেলোয়াড়েরাও এখন ইমোজি ব্যবহার করছেন অনেক না বলা কথা বোঝাতে। এই যেমন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা শব্দ ব্যবহার না করে ইমোজির সাহায্যে মনের অব্যক্ত কথা সামাজিক যোগাযোগমাধ্যমে বলে ফেললেন।
শুরুটা হয়েছিল তামিম ইকবালকে দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হারের পর ফেসবুকে বিদায়ের একটা ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন তিনি। অবশ্য ১০ মিনিটের মধ্যে সেই পোস্ট সরিয়েও নিতে দেখা যায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে। কিছুদিন যেতেই উইন্ডিজকে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সংস্করণ থেকে সরে দাঁড়ানোর কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তামিম।
আলোচনা-সমালোচনায় নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় নিজেকে আলোচনায় রাখেন তিনি। কদিন আগে ভোরবেলায় মিরপুরে অনুশীলন করতে এসে ঘুমের একটি ইমোজি পোস্ট করেন তিনি। সে সময় সিনিয়রদের বাদ দিয়ে সোহানের নেতৃত্বে দল যাচ্ছিল জিম্বাবুয়েতে৷ তার আগে এই রহস্যময় ছবি ও ইমোজি৷ পরে তাঁকে নিয়ে খালেদ মাহমুদ সুজনের প্রতিক্রিয়া, ঘরের সমস্যার কথা কি অফিসে এসে আমরা বলি?
তামিম-মুশফিকের পর ইমোজিতে মনের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ইমরুল কায়েসকে। ইমরুল অনেক দিন হলো দলের বাইরে৷ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশে এখন বড় প্রশ্নবোধক চিহ্ন৷ জাতীয় দলের ত্রাহি দশা দেখে ইমরুল কি তাচ্ছিল্যের হাসি হাসলেন? সম্প্রতি ‘এ’ দলের উইন্ডিজ সফরেও জায়গা হয়নি তাঁর। জিম্বাবুয়েতে বাংলাদেশের পরপর দুই সিরিজ হারে হাসির কয়েকটি লজ্জা ও হাসির ইমোজি এক করে পোস্ট দিতে দেখায় যায় তাঁকে। পোস্টটি সরিয়ে পরে আইডি হ্যাক হয়েছে বলে একটি পোস্ট করতে দেখা যায় এই ক্রিকেটারকে।
ক্রিকেটারদের কথা তো গেলই। এবার সেই তালিকায় যোগ দিলেন সাকিবপত্নী উম্মে হাসান শিশিরও। ‘বেটউইনার নিউজের’ শুভেচ্ছা দূত হওয়ায় সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়ায় বিসিবি। জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারিও দেয় বোর্ড। তবে এক সপ্তাহের ব্যবধানে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন সাকিব। বিসিবিকে সাকিবের চিঠি পাঠানোর পরই ফেসবুকে হাসির ইমোজি দিয়ে পোস্ট করেন শিশির। পুরো ঘটনাচক্র দেখে হয়তো মজাই পেয়েছিলেন সাকিবপত্নী!

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপপর্ব, সেরা ৩২, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। দলগুলোকে ফাইনালে ওঠার মূলমন্ত্র জানিয়ে দিলেন জার্মান কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান।
৩৪ মিনিট আগে
যখনই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত হয়েছে, তখন থেকেই ছড়াচ্ছে উত্তাপ। লিওনেল স্কালোনি যতই রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে স্বাভাবিকভাবে একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখুন না কেন, এই দুই প্রতিপক্ষের অতীত ইতিহাস হয়তো অনেকেরই জানা। সেকারণেই আটলান্টা পুলিশ একটু বেশি চিন্তিত।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগান লাল কার্ড উঠিয়ে নেওয়ার ব্যাপারে সমালোচনা কম হয়নি। এবার জানা গেল চমকে দেওয়ার মতো এক তথ্য। মাত্র এক জনের সিদ্ধান্তেই তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা রীতিমতো উড়ছে। ছয় ম্যাচের ছয়টিতে জিতে তারা উঠে গেছে সেমিফাইনালে। সেমিতে ওঠার পথেই আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস মাক আলিস্তারের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এটা পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩ ঘণ্টা আগে