অ্যাডিলেডে ঠিক যেন পার্থের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও ফলোঅন করানোর সুযোগ অস্ট্রেলিয়া পেয়েছিল ঠিকই। তবে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে উইন্ডিজদের ৪৯৭ রানের লক্ষ্য দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকেরা।
৪ উইকেটে ১০২ রানে আজ প্রথম ইনিংসের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের চতুর্থ বলে ত্যাগনারায়ণ চন্দরপল রান আউটের শিকার হয়েছেন। ৪৭ রান করেছেন উইন্ডিজের এই বাঁহাতি ওপেনার। রানের খাতা খোলার আগে জেসন হোল্ডারের উইকেট নেন মিচেল স্টার্ক। ১০২ রানে ৬ উইকেট হারায় উইন্ডিজরা। সপ্তম উইকেট জুটিতে অ্যান্ডারসন ফিলিপ-জোশুয়া ডা সিলভা ৬০ রানের জুটি গড়েন। ২৩ রান করা ডা সিলভাকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন নাথান লায়ন। ৯ রান যোগ করতে আরও দুই উইকেট হারায় সফরকারীরা। শেষ উইকেটে ৪৫ রানের জুটি হলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ২১৪ রানে। স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লায়ন।
২৯৭ রানে এগিয়ে থেকেও ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯৭ রানের। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে। ডেভন থমাস, হোল্ডার দুজনেই অপরাজিত আছেন ৮ রান করে। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড নিয়েছেন ৩ উইকেট এবং স্টার্ক নিয়েছেন ১ উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে