রাজনীতি, ব্যবসা, খেলা, পরিবার—বাংলাদেশে সবই একসঙ্গে সামলাতে হয় সাকিব আল হাসানকে। এত ব্যস্ততায় সামাজিক মাধ্যমে খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয় না এই অলরাউন্ডারের। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলা আলোচনা-সমালোচনা সেভাবে দেখা হয় না তাঁর। তবে সাকিব জানিয়েছেন, আমেরিকায় থাকলে এসব আলোচনা চোখে পড়ে তাঁর। কারণ, সেখানে থাকলে ফেসবুকেই বেশি সময় কাটানো হয় সাকিবের।
যুক্তরাষ্ট্র থেকে দ্রুতই দেশে ফেরার কথা সাকিবের। দেশে ফিরে ডিপিএলের সুপার লিগ খেলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে বাংলাদেশ দল পাবে না তাঁকে। এ ব্যাপারে চলছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব আজ বললেন, ‘আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়, মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়েরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সেই প্রস্তুতিটা নিতে পারি।’
সাকিব জানিয়েছেন, অবশ্যই তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলবেন। তাঁকে নিয়ে চলা এসব আলোচনাকে বললেন অবান্তর, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা দ্বিধা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। তারপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছেন—দুটো না, তিনটা ম্যাচ খেলো। তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি, সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত দ্বিধা দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে