
‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা যে পাকিস্তানেরই প্রাপ্য, সেটা ফের তারা মনে করিয়ে দিল এবারের এশিয়া কাপে। মাঠের পারফরম্যান্সের চেয়ে অন্যান্য ঘটনায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে বেশি। দুবাইয়ে গতকাল পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ মাঠে গড়ানো নিয়ে তুমুল শঙ্কা তৈরি হয়েছিল।
নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটা হয়েছে। মাঠেও পাকিস্তান ঘটিয়ে বসে বিপজ্জনক এক ঘটনা। আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে হয়েছে সেই ঘটনা। ওভারের পঞ্চম বলটি আরব আমিরাতের ধ্রুব পরাশরের উদ্দেশে করেন সাইম আইয়ুব। বোলিং সম্পন্ন হওয়ার পর পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ হারিস বলটা ছুড়ে মারেন সাইমের কাছে। কিন্তু হারিসের থ্রো লঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের বাঁ কানের পেছনে আঘাত করে। বল লাগার পরপরই আঘাতপ্রাপ্ত স্থান চাপ দিয়ে ধরেন পাল্লিয়াগুরুগে।
হারিসের সেই থ্রোর পর চিন্তিত হয়ে পড়ে পুরো পাকিস্তান দল। পাল্লিয়াগুরুর অবস্থা পর্যবেক্ষণ করতে এগিয়ে আসেন পাকিস্তান দলের ফিজিও। শেষ পর্যন্ত মাঠের আম্পায়ার পাল্লিয়াগুরুগে মাঠ ছেড়ে চলে গেছেন। তাঁর (পাল্লিয়াগুরুগে) পরিবর্তে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের গাজী সোহেল। পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে মূলত চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন পাল্লিয়াগুরুগে।
দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফট ছিলেন ম্যাচ রেফারির দায়িত্বে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে। এমনকি টসের সময়ও পাকিস্তান দলপতি সালমানের সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি। পিসিবির থেকে অভিযোগ করা হয়েছিল, সালমানকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। আইসিসির কাছে পিসিবি দাবি করেছিল, এ ঘটনার কারণে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে যেন বহিষ্কার করা হয়। এ কারণেই আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল।
পাকিস্তান গত রাতে দুবাইয়ে না খেললে ওয়াকওভার পেয়ে সুপার ওভারে উঠত আমিরাত। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চেয়েছেন। এক ঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে এই ম্যাচ। ম্যাচ রেফারি পাইক্রফটের উপস্থিতিতে টস করেছেন দুই অধিনায়ক সালমান আলী আঘা ও মুহাম্মদ ওয়াসিম। ৪১ রানে জিতে পাকিস্তান কাটল সুপার ফোরের টিকিট।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে