পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে নারী এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে। তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। এই আনুষ্ঠাতিকতার ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
১১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৯.২ ওভারে ৫১ রানেই তারা হারায় চার উইকেট। এরপর পঞ্চম উইকেট জুটিতে নিদা দার ও আলিয়া রিয়াজ যোগ করেন ৪৫ রান। আর ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটো ছক্কা হাঁকান আয়েশা নাইম। তাতে ৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানিরা।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন নিদা দার। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে দুই উইকেট নিয়েছেন কাভিশা দিলহারি। ১৬ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন দিলহারি। ম্যাচসেরা হয়েছেন ওমাইমা সোহেল। ১৩ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট ও দুটো ক্যাচ ধরেছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৮.৫ ওভারে ১১২ রানে অলআউট হয় লঙ্কানরা। লঙ্কানদের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন আতাপাত্তু। লঙ্কান অধিনায়ক ২৬ বলে করেছেন ৪১ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সোহেল।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৯ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৩৪ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে