বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে একটা সময় আইপিএল মানে ছিল সাকিব আল হাসান আর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরে মোস্তাফিজুর রহমান; এবার যোগ হয়েছেন লিটন দাসও।
সাকিব কেকেআরের হয়ে ২০১১ সালে প্রথম আইপিএলে খেলার সুযোগ পান। এ বছরও আইপিএল খেলার সুযোগ থাকলেও বিসিবির এনওসি (অনুমতি) দেওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তারকা অলরাউন্ডার।
আইপিএলে এবার সাকিব না থাকলেও কলকাতার হয়ে যোগ দিয়েছেন লিটন। বাংলাদেশ ওপেনারের খেলার সুযোগ কতটা থাকছে, আজ এ প্রশ্নে সাকিব সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে গেছেন এভাবে, ‘খুব বেশি আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না। প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।’
আইপিএল না দেখলেও সতীর্থ লিটনকে ভালো খেলার কিছু পরামর্শ দিয়েছেন সাকিব, ‘লিটন অনেক অভিজ্ঞ। ওখানে ওর যে অভিজ্ঞতা হবে বিশ্বকাপে কাজে দেবে। ও যদি সুযোগ পায় সেটা যেন উপভোগ করে। চাপ হিসেবে না নেয়। সে যদি ওর মতো খেলতে পারে অবশ্যই সফল হতে পারবে।’
বিদেশি ওপেনার হিসেবে কেকেআরে আছেন রহমতউল্লাহ গুরবাজ আর জেসন রয়। দলে জায়গা নিশ্চিত করতে হলে এ দুই ব্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লিটনকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে