
আশা জাগিয়েও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আশাভঙ্গের বেদনা বাংলাদেশের। ৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। তাই আজকের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ!
৩ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে মাত্র একবারই প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটি ২০১৮ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের লডারহিলে।
সেই সিরিজের প্রথম ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে সিরিজের পরের দুটি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। দুটি ম্যাচই জিতে প্রত্যাবর্তনের অসাধারণ গল্পের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে জিতে সিরিজ সমতায় ফেরে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিবের জোড়া ফিফটিতে ১৭১ তোলে বাংলাদেশ। জবাব দিতে এসে মোস্তাফিজুর রহমান-নাজমুল ইসলামদের তোপে অলআউট না হলেও ১৫৯ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ম্যাচে লিটন দাসের ঝোড়ো ফিফটির (৩২ বলে ৬১) সৌজন্যে ১৮৪ রানের বড় স্কোর গড়ে তারা। রান তাড়ায় ৭ উইকেট খুইয়ে যখন ১৩৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, তখন বৃষ্টি মাঠের দখল নিলে ডিএলএস মেথডে ১৯ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আর টি-টোয়েন্টি সিরিজে ম্যাচের সংখ্যা একটি কমিয়ে দুটি ধরলে সিরিজে পিছিয়ে পড়েও দুটি সিরিজ ড্র করার নজির বাংলাদেশের। ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে পরের ম্যাচ ৩৪ রানে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। পরেরটি এই শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০১৭ সালে কলম্বোয় প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরে পরের ম্যাচ ৪৫ রানে জেতে বাংলাদেশ।

ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সান মারিনো। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। লর্ডসে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ খেলবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
১৭ মিনিট আগে
র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর একটি ফ্রান্স। সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট। সেই দলটি গতকাল হোঁচট খেল আইভরি কোস্টের কাছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন এমন হার দলটির জন্য সতর্কবার্তাই বটে।
১ ঘণ্টা আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই দিল লিভারপুল। নতুন কোচ হিসেবে আন্দোনি ইরাওলাকে নিয়োগ দিয়েছে অলরেডরা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় এখন ‘অমাবশ্যার চাঁদের’ মতো। সবশেষ তিনটি ওয়ানডে সিরিজের তিনটিতেই জয়ী দল পাকিস্তান। যেখানে গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৪ উইকেটে। এই দুঃখ ভুলতে এখন বাংলাদেশ সিরিজ নিয়ে চিন্তা করছে অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে