
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ দুই ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে। পার্থক্য শুধু সংস্করণ আর ভেন্যুতে। দিল্লিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার চট্টগ্রামে টেস্ট খেলেন সাকিব।
সাকিবের ক্যারিয়ারে সবশেষ দুই টেস্টের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১ বছর। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। এত দিন পর এক বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরাটা হয়নি সাকিবসুলভ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করেন ৫১ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই করেন ৩৬ রান। লঙ্কানরা যে ১৭ উইকেট হারিয়েছে, তার মধ্যে সাকিব নিয়েছেন ৪ উইকেট। খরচ করেন ১৪৯ রান। তবে নাজমুল হোসেন শান্ত যেন এসব পরিসংখ্যান দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘তিনি অনেকদিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’
টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬৭ তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। তাঁর (সাকিব) মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলার আগেই গুঞ্জন চলছিল সাকিবের ফেরার ব্যাপারে। এই ব্যাপারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে