
টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ৪৯ রানের মধ্যে ভারতের তিন ব্যাটিং স্তম্ভকে তুলে নেয় স্বাগতিকেরা। দুর্দান্ত শুরুটা আর ভেস্তে যেতে দেননি বোলাররা। আসলে সাকিব আল হাসান। তাঁর ঘূর্ণিতেই তো পথ হারিয়েছে ভারত। তবে শুরুটা করেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজ বোলিংয়ে আসেন। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এই অফ স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ১৭ বল খেলে ৭ রান করেন এই বাঁহাতি ওপেনার।
মিরাজের পরই সাকিব আল হাসানের ম্যাজিক। ১১তম ওভারে তাঁকে আক্রমণে আনেন লিটন দাস। নিজের প্রথম ওভারে তিন বলের মধ্যে তুলে নেন ভারতের সময়ের সেরা দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। মিডল স্টাম্পে সাকিবের প্রায় ফুল লেংথের বলটায় সরাসরি বোল্ড হয়ে ফেরেন রোহিত। আউট হওয়ার আগে ৩১ বলে ২৭ রান করেন ভারত অধিনায়ক।
এক বল বিরতি দিয়ে সাকিবের বলে লিটনের দুর্দান্ত ক্যাচের শিকার কোহলি। সাকিবের উদ্যাপনই বলে দিচ্ছিল, এক্সট্রা কাভারে কী অবিশ্বাস্য ক্যাচটাই না নিয়েছেন লিটন। দ্রুত ২ উইকেটের ধাক্কা সামাল দিতে চেষ্টা করেন শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুল। তবে জুটি বেশি বিপজ্জনক হতে দেননি ইবাদত হোসেন। উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ২৪ রানে আইয়ারকে ফেরান এই পেসার।
এর পরের গল্পটা বড় অংশজুড়ে সাকিব। ৯২ থেকে ১৫৬ রানের মাঝে আরও ৪ উইকেট হারায় ভারত, যার তিনটিই সাকিবের। একে একে ফেরান ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে। মাঝে ইবাদতের বলে এক্সট্রা কাভারে শাহবাজ আহমেদের দুর্দান্ত একটা ক্যাচও নেন সাকিব। চাহারকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করেন এই তারকা অলরাউন্ডার।
সাকিব ঘূর্ণিতে ১৫৬ রানে ৮ উইকেট হারানো ভারত শেষ পর্যন্ত বেশি দূর এগোতে পারেনি। ৪১.২ ওভারে তারা অলআউট হয়েছে ১৮৬ রানে। শেষ দুই উইকেট নিয়েছেন ইবাদত। আউট করেছে রাহুল ও শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্তে একাই লড়েছেন রাহুল। এনামুল হক বিজয়ের ক্যাচে পরিণত হয়ে আউট হওয়ার আগে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ৭০ বলে ৪ ছক্কা ও ৫ চারে নিজের ইনিংসটি সাজান রাহুল। ভারতকে ২০০-এর আগে অলআউট করে বোলাররা তাঁদের কাজটা করে দিয়েছেন। এবার দায়িত্ব ব্যাটারদের।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে