
মিড অফে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরে শূন্যে ছুড়ে মারলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর এই উদযাপনে বোঝা গেছে, একটা উইকেটের জন্য কী পরিমাণ বেগ পেতে হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রানে আজ বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ৯০ ওভার। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই বাংলাদেশ হারায় শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল ম্যাথুস মিড অফে ধরলে ১৪৮ রানে থেমে যায় শান্তর ইনিংস। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ইনিংস তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২১ সালে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
শান্ত আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর দ্রুতই আউট হয়ে পারতেন। ইনিংসের ৯৫তম ওভারের তৃতীয় বলে শান্তর বিপক্ষে আসিথা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। শান্ত সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছেন। রিভিউতে দেখা যায়, বল লেগ সাইডের বাইরে পিচ করেছে। ১৪৩ রানে বেঁচে যাওয়া শান্ত এরপর আউট হয়েছেন ১৪৮ রান করে। তাঁর বিদায়ে ভেঙেছে বাংলাদেশের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর শান্ত-মুশফিক গতকালই হাল ধরেছেন বিপর্যস্ত বাংলাদেশ। সফরকারীরা চতুর্থ উইকেট হারিয়েছে ৩০৯ রানে। ম্যারাথন জুটি গড়তে শান্ত-মুশফিককে খেলতে হয়েছে ৪৮০ বল।

গলে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটি বিদেশের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি মুশফিক-সাকিব আল হাসান গড়েছিলেন ২০১৭ সালে ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেই জুটিটা ছিল পঞ্চম উইকেটে। বিদেশের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ তিন জুটিতেই জড়িয়ে মুশফিক। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন মুশফিক। সেই জুটি হয়েছিল গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি মুশফিক গড়েছিলেন গলে সেই ২০১৩ সালে।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৭৩ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে এখন যেভাবে খেলছেন তিনি, তাতে টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন। মুশফিক এরই মধ্যে ২২৩ বলে করেছেন ১১৮ রান। তাঁর সঙ্গী লিটন দাস করেছেন ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০২ ওভারে ৪ উইকেটে ৩২৪ রান।
নাজমুল হোসেন শান্তর টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
১৬৩ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০২১
১৪৮ শ্রীলঙ্কা গল ২০২৫
১৪৬ আফগানিস্তান মিরপুর ২০২৩

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে