
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। শিরোপা জিতেছে স্কটল্যান্ড নারী দল। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা উপহার দিলেন দারুণ ব্যাটিং প্রদর্শনী। সেই প্রদর্শনীর কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার দিলারা আক্তার।
এডিনবার্গে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। ৮ ওভারে নেমে আসা ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন দিলারা। এক প্রান্ত আগলে রেখে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন তিনি। অন্য ওপেনার জুয়াইরা ফেরদৌস ৮ বলে ১৩ রান করে ফিরলেও দিলারার ঝড় থামেনি। তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি সঙ্গ দিলেও আলোটা ছিল পুরোপুরি দিলারার দখলে।
মাত্র ২২ বলে ফিফটি করে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েন দিলারা। এর আগে এই রেকর্ড ছিল রুমানা আহমদের দখলে, যিনি ২৮ বলে ফিফটি করেছিলেন। শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের ৮২ রানের মাথায় আউট হন দিলারা।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসে ৪ বলে ৯ রান যোগ করে ফিরে যান তিনি। শেষ দিকে স্বর্ণা আক্তার ২ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সোবহানা। নির্ধারিত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। নেদারল্যান্ডসের হয়ে একটি করে উইকেট নেন আইরিশ জিউইলিং, হেদার স্লেঙ্গার্স এবং মির্থে ভ্যান ডেন রাদ।

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে লড়াই শুরু করবে দুই দল। এই সিরিজের জন্য আজ টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ দেখা যাবে।
৩ ঘণ্টা আগে