শ্রীলঙ্কার মাঠে ম্যাচ মানেই যেন এখন রাজ্যের দুশ্চিন্তা। ম্যাচ কি ঠিক সময়ে শুরু হবে, ম্যাচের ফল কি পাওয়া যাবে—এবারের এশিয়া কাপে লঙ্কায় কোনো ম্যাচ শুরু হওয়ার আগে এই প্রশ্নগুলো উঁকি দেয় সবার মনে। লঙ্কায় ‘বিনা নিমন্ত্রণেই’ প্রতি ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি।
বৃষ্টির কথা মাথায় রেখেই ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রাখা হয়েছিল রিজার্ভ ডে। যথারীতি রিজার্ভ ডেতে গড়িয়েছিল ম্যাচ। গতকাল রিজার্ভ ডেতেও হানা দিয়েছিল বৃষ্টি। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ফল এসেছে ঠিকই। তবে আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে তৈরি হয়েছে বাড়তি দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার পুরোটা সময়ই আজ আবহাওয়া মেঘলা থাকবে। ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আকাশে সারা দিন মেঘ থাকবে। বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে ম্যাচ দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। কারণ এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নেই।
তাছাড়া কলম্বোর প্রেমাদাসায় পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন উন্নত না। ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেই তা দেখা গেছে। গত পরশু ভারতের ইনিংসের ২৪.১ ওভার শেষ হওয়ার পর থেমে যায় খেলা। ২ উইকেট হারিয়ে গতকাল ১৪৭ রান করেছিল ভারতীয়রা। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ফিফটি করে আউট হয়েছেন। এরপর পিচের ওপর ফোম ফেলে লাফালাফি করে শুকানোর চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। ম্যাচ শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেই গড়িয়েছিল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে