সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে বক্সিং ডে টেস্টে যেন বসেছে সেঞ্চুরির মেলা। দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের প্রথম টেস্টে আগে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। রাহুলের সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিচ্ছেন ডিন এলগার। এলগারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত রয়েছে বেশ চাপে।
টস জিতে গতকাল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত গুটিয়ে গেছে ২৪৫ রানেই। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করেন রাহুল। ভারতীয় এই ব্যাটারের তা টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ১১ রানেই হারিয়েছে তাদের প্রথম উইকেট। ওপেনিংয়ে নামা এলগার এরপর দলের হাল ধরেছেন। তিন নম্বরে নামা টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৩ বলে গড়েছেন ৯৩ রানের জুটি। ডি জর্জি আউটের পর কিগান পিটারসেনও দ্রুত আউট হয়ে যান। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩০.২ ওভারে হয়ে যায় ৩ উইকেটে ১১৩ রান।
৩ উইকেট পড়ার পরও একপ্রান্ত আগলে খেলছেন এলগার। টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার। ৪৩ তম ওভারের প্রথম বলে মিড উইকেট দিয়ে চার মেরে এলগার পেয়েছেন তিন অঙ্কের দেখা। ২০২১-এর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন এলগার। তাঁর বাঁধভাঙা উচ্ছ্বাসই বলে দিচ্ছিল তিন অঙ্কের জন্য কতটা অপেক্ষা ছিল তাঁর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯.৩ ওভারে ৩ উইকেটে ২৪২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এলগার অপরাজিত আছেন ১৩৫ রানে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডিন এলগার। ক্যারিয়ারের শেষ সিরিজ তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। এটা তাঁর ক্যারিয়ারের ৮৫ তম টেস্ট। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮-এর অক্টোবরে। ৮ ওয়ানডেতে ১৭.৩৩ গড় ও ৫৮.৭৫ স্ট্রাইক রেটে করেন ১০৪ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে