ব্রিসবেনে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনা। বাংলাদেশ না জিম্বাবুয়ে—কে জিতবে, তা-ই যেন বুঝে ওঠা যাচ্ছিল না। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৩ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে সবাই খুব নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ের জিততে শেষ বলে দরকার ছিল ৫ রান। এই বল নিয়েই হয় যত নাটকীয়তা।মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্টাম্পিং হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের আগে থেকে বল ধরেছিলেন নুরুল হাসান সোহান। এটাকে নো-বল ডাকেন আম্পায়াররা। শেষ বলটা তাই হয়ে যায় ফ্রি-হিট। আর ফ্রি-হিট বলটা মোসাদ্দেক ডট দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করলেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুবই দারুণ ম্যাচ ছিল। আমাদের জন্য সহজ ছিল না।’
এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। আর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন। ব্রিসবেনে আজ ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটা ওভার মেডেনও দিয়েছিলেন। নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখার ফলাফল পাচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।
তাসকিনের সঙ্গে আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আজ নিয়েছেন ২ উইকেট। তাসকিন মনে করেন, একঝাঁক দুর্দান্ত ফাস্ট বোলার বাংলাদেশের আছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং সাপোর্টিং স্টাফকেও ধন্যবাদ জানালেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখছিলাম এবং এটাই তার ফলাফল। সবকিছু ভালোভাবেই হচ্ছে। আমাদের একঝাঁক দারুণ ফাস্ট বোলার আছে এবং উন্নতি করছে। অ্যালান ডোনাল্ড এবং অন্যান্য সাপোর্টিং স্টাফও সাহায্য করছেন। আশা করি, সামনে আমরা আরও উন্নতি করব।’

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৩ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৪ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৭ ঘণ্টা আগে