Ajker Patrika

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১: ০১
রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: বিসিবি

চতুর্থ দিনেই লক্ষ্যটা বাংলাদেশের অনেকটা নাগালের বাইরে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যদি সেই অবস্থাতেও ছেড়ে দিত, তাহলে বাংলাদেশকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হতো। উইন্ডিজ তা করেনি। আগের চেয়ে ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে বাংলাদেশ জিতেছে ২০০৯ সালে। সেন্ট জর্জেসে সেবার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭ বছর পর সিলেটে বাংলাদেশের সামনে ফের ক্যারিবীয়দের বিপক্ষেই সর্বোচ্চ রান তাড়া করে জিততে হবে। বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে ক্যারিবীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে।

দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভারে ৩ উইকেটে ৩৪৫ রানে আজ সিলেটে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে ক্যারিবীয়রা ব্যাটিং করেছে ১০ ওভার। ৮৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। লিডসহ ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৬৮। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১৪২ রান করেছেন কাভেম হজ। ক্যারিবীয়দের ৬ উইকেটের সবকটিই স্পিনাররা তুলে নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান দুটি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেছিলেন নাঈম হাসান। যেহেতু সাদমান খেলতে পারছেন না সিলেট টেস্টে। ৯ উইকেটে ৩৮৬ রান পড়তেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ওপেন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম। দুজনেই সমান ৮ রান করেছেন। দিনের হিসেবে এখনো ৭০ ওভারের বেশি খেলা বাকি। তবে এখন শীতকাল হওয়ায় দ্রুত অন্ধকার হয়ে আসে। সাড়ে চারটা বাজলেই মিরপুর-সিলেটে দেখা গেছে আলোকস্বল্পতার কারণে দ্রুত দিনের খেলা শেষ হয়ে যাওয়ার ঘটনা। জিততে হলে বাংলাদেশকে খেলতে হবে ওয়ানডে মেজাজে। নতুবা ড্র করতে হলে ধীরস্থির ব্যাটিংয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত