
বাংলাদেশ-নিউজিল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ শুরু হচ্ছে আগামী শুক্রবার। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলই ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ঠিক এই সময়ে ধাক্কা খেয়েছে কিউইরা। চোটে পড়ায় সিরিজ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এখন দ্বিপক্ষীয় সিরিজে ব্যস্ত নিউজিল্যান্ড ‘এ’ দল। লঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজ শেষে বাংলাদেশে আসার কথা ছিল মুহাম্মদ আব্বাস, টিম রবিনসন, ক্রিস্টিয়ান ক্লার্ক, আদিত্য অশোকদের। তবে ক্লার্ক বাংলাদেশ সিরিজে খেলতে পারছেন না। কারণ, লঙ্কায় ওয়ানডে সিরিজে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতে প্রচণ্ড চোট পেয়েছেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলা ক্লার্কের তাই বাংলাদেশ সফর করা হচ্ছে না।
ক্লার্কের বিকল্প ক্রিকেটার হিসেবে বাংলাদেশ সিরিজে বেন লিস্টারকে নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই ছিল ক্লার্কের নাম। এ বছরের জানুয়ারিতে ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সেই সিরিজে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলেছেন। যাঁর মধ্যে ওয়ানডে সিরিজে ৬.৭৭ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। একমাত্র টি-টোয়েন্টি খেলে পেয়েছেন এক উইকেট।
ক্লার্ক চোটে পড়ায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন লিস্টার। নিউজিল্যান্ডের জার্সিতে লিস্টার সবশেষ খেলেছেন ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টিতে। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া লিস্টার এখন পর্যন্ত ৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন। ১৫ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচির কথা জানিয়েছে। ওয়ানডে তিনটি শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়। বিদ্যুৎ খরচ বাঁচাতেই মূলত সময় পরিবর্তন করা হয়েছে।
সময় বদলালেও বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তারিখ বদলায়নি। ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ,
ব্লেয়ার টিকনার, উইল ইয়ং
টম লাথাম (অধিনায়ক), ক্যাটেন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার,
ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার

দৌড়ে এক রান নিতেই উৎসব শুরু লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। কলকাতার ইডেন গার্ডেনসের দর্শকদের কাঁদিয়ে মুকুল চৌধুরী শূন্যে মুষ্টিবদ্ধ উদযাপন করেছেন। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যে মুকুল লক্ষ্ণৌকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন, তাঁকে কাঁধ
১৫ মিনিট আগে
এবারের পিএসএলে নবাগত দুই দল রাওয়ালপিন্ডিজ, হায়দরাবাদ কিংসমেন এখনো জয়ের দেখা পায়নি। চার ম্যাচ খেলে চারটিতেই হেরে দল দুটি। যার মধ্যে পিন্ডিজের হয়ে খেলছেন রিশাদ হোসেন। তিনি নিজেও নেই ছন্দে চার ম্যাচে বোলিং করে ১১.০৭ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আজ নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নামবে রাওয়ালপিন্ডিজ। বাংলাদেশ
১ ঘণ্টা আগে
পর্তোপ্রাঁসে দখল নেওয়া সশস্ত্র গ্যাংস্টারদের তাণ্ডব কিংবা প্রায় ১৫ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার হাহাকার—সবকিছুই যেন গত ১৮ নভেম্বর ঢাকা পড়ে গিয়েছিল এক অভূতপূর্ব উল্লাসে। রাজধানীর প্রতিটি অলিগলিতে তখন মানুষের ঢল। দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্যারিবীয় দেশ হ
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে উন্মাদনা। কোন দল, কোন খেলোয়াড় সেরা—তা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা। বিশেষ করে বাংলাদেশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। সেই আর্জেন্টিনা এবার বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলবে।
৩ ঘণ্টা আগে