অদ্ভুত এক ব্যাপার। ম্যানচেস্টার সিটির দাবি তারা জয়ী। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগও দাবি করছে, তারাই জিতেছে। অথচ মামলাটি ম্যান সিটি করেছে প্রিমিয়ার লিগের বিরুদ্ধে।
মামলা অবশ্য ম্যান সিটির আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫ অভিযোগসংক্রান্ত ব্যাপার নয়। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে একটি মামলা করেছিল সিটিজেনরা। যুক্তরাজ্যের আর্থিক আদালত গতকাল মামলাটির রায় দিয়েছে। আদালতের রায় শোনার পর সিটি, প্রিমিয়ার লিগ দুই পক্ষই নিজেদের জয়ী দাবি করেছে। তারা বলছে, ‘আদালতের রায়ে প্রমাণ হয়েছে, তারা (প্রিমিয়ার লিগ) আর্থিক নীতি নিয়ে আপত্তি তুলেছে। সেটা বেআইনি এবং ক্ষমতার অপব্যবহার করেছে লিগ কর্তৃপক্ষ।’ তবে লিগ কর্তৃপক্ষের দাবি, আদালতের রায়ে প্রমাণ হয়েছে যে অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) নিয়মটির প্রয়োজন আছে। এতে সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করা হয়েছে।
এটিপি রায় দেওয়ার পর ম্যান সিটি নিজেদের জয়ী ঘোষণা করে একটি বিবৃতি দেয়। ক্লাবটি বলেছে, ‘নিজেদের দাবিতে ক্লাব সফল। আদালতের কাছে এপিটি নীতিতে অবৈধ মনে হয়েছে। দুটি স্পনসরশিপ চুক্তির ব্যাপারে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।’ যদিও আদালতের প্যানেল সিটির দুই অভিযোগ ঝুলিয়ে রেখেছে। যাদের একটি শেয়ার বাজার অংশীদারত্ব কোম্পানিগুলোর সঙ্গে ঋণের ব্যাপার এবং অপরটি মার্কেট নীতি ঠিকভাবে যেন মূল্যায়ন করা হয়। অপরটি ফেয়ার মার্কেট ভ্যালু (এফএমভি) সঠিকভাবে মূল্যায়ন করা। এপিটি ও এফএমভি পুরো পরিবর্তনের ব্যাপারটি আদালত প্যানেল খারিজ করেছে।
প্রিমিয়ার লিগ কেন নিজেদের বিজয়ী দাবি করেছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই আদালতের রায়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালত এটাও বলেছেন যে লিগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি দরকার।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চারবার ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। যার মধ্যে সিটিজেনরা সবশেষ চারবারই শিরোপা জিতেছে ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে সিটিরা পয়েন্ট টেবিলে দুইয়ে। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। সমান ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে