এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে