
১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে দুই ক্রিকেটার পাকিস্তানে এরই মধ্যে উড়াল দিলেন। রিশাদ হোসেনের রওনা দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই লিটন দাস রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশে।
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় রিশাদ উড়াল দিয়েছেন পাকিস্তানের উদ্দেশে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের পর আজ সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি সেলফি বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৪৪ মিনিটে পোস্ট করেন লিটন। তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’
লিটন, রিশাদ, নাহিদ রানা—বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবারের পিএসএলে দল পেয়েছেন। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ। পাকিস্তানগামী বিমানে উঠে ছবি তুলে রিশাদ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পোস্ট করেন। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’
পিএসএল খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের এনওসি দেওয়ার কথা ২৭ মার্চ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএলের এনওসি দেওয়া হলেও নাহিদ রানা আংশিক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন নাহিদ রানা। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে